1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করার সময় এখনো আসেনি : ইসলামী আন্দোলন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করার সময় এখনো আসেনি : ইসলামী আন্দোলন

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করার সময় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, প্রধান উপদেষ্টা বরাবরের মতোই চমৎকার বাক্যবন্ধনীতে লেখা আশাব্যঞ্জক বক্তব্য প্রদান করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যাশা করে, তার আশাবাদ বাস্তবে রূপায়িত হোক।

গাজী আতাউর রহমান বলেন, তবে ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করার সময় এখনো আসেনি। কারণ অতীতের অভিজ্ঞতা বলে, ভোটের আগের দিন রাতে ভোট জালিয়াতি হয়েছে, ভোটের দিন সহিংসতা ছড়িয়েছে, ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, জালভোট দেওয়া হয়েছে এবং ভোট গণনায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ফলে ১২ তারিখ ভোটগ্রহণ শুরু হওয়া থেকে ফলাফল প্রকাশিত এবং ফল প্রকাশের পরে শান্তি-শৃঙ্খলা রক্ষা করাই প্রধান কথা। ফলে এই বিষয়গুলোতে সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসনের সজাগ ও সতর্ক অবস্থান আশা করছি।

তিনি বলেন, বক্তব্যের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা অপপ্রচারের ব্যাপারে রাষ্ট্রের শক্ত ও কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন। আমরা তার এই বার্তার যথার্থ প্রতিফলন চাই। কারণ, ইতোমধ্যেই অপপ্রচার রোধে সরকারের নিষ্ক্রিয়তা আমরা লক্ষ করেছি। আমরা প্রত্যাশা করি, ভোটের বাকি কয়েক ঘণ্টা অপপ্রচারের ব্যাপারে সরকার প্রধান উপদেষ্টার কথামতো কঠোর ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!