1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোটের দিন দুই ঘণ্টা অন্তর ভোটের হার ও পরিস্থিতি পাঠানোর নির্দেশ ইসির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ভোটের দিন দুই ঘণ্টা অন্তর ভোটের হার ও পরিস্থিতি পাঠানোর নির্দেশ ইসির

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতি দুই ঘণ্টা অন্তর ভোটের হার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কমিশনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলে বেসরকারি ফল পাওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। রিটার্নিং অফিসাররা কেন্দ্রভিত্তিক ভোটের হার, নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতি দুই ঘণ্টা অন্তর ইসি-তে পাঠাবেন।

ভোটের ফল দ্রুত ও নির্ভুলভাবে আদান-প্রদানের জন্য EMS (Election Management System) সফটওয়্যার ব্যবহার করা হবে। প্রতিটি কেন্দ্রে সহকারী রিটার্নিং অফিসাররা দুইজন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবেন, যারা কেন্দ্রভিত্তিক ফল (ফরম-১৬) স্ক্যান ও আপলোড করবেন।

পরিপত্রে আরও বলা হয়েছে, কোনো আসনে যদি পোস্টাল ভোট না পাওয়া যায়, তবুও ফলাফলে ‘শূন্য’ (০) হিসেবে এন্ট্রি করতে হবে। চূড়ান্ত ফলাফলের সময় পোস্টাল ভোটের হিসাব ফরম-১৮ এ একীভূত করা হবে।

একীভূত ফলাফল বিবরণী এবং নির্বাচনের রিটার্ন (ফরম-১৯) সহ প্রয়োজনীয় নথি ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ইসিতে হার্ড কপি ও সফট কপি আকারে জমা দিতে হবে। চূড়ান্ত বার্তা শিটে রিটার্নিং অফিসারের স্বাক্ষর বাধ্যতামূলক, প্রয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা প্রশাসক আংশিক ফলাফলে স্বাক্ষর দিতে পারবেন। তবে তাদের নমুনা স্বাক্ষর আগেভাগেই ইসিতে জমা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!