ইপেপার / প্রিন্ট
আগামীকাল ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নিরাপদ ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আজ (১১ ফেব্রুয়ারি) থেকে বিভিন্ন যানবাহনের চলাচলের ওপর বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে।
গতকাল (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচলের ওপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
এই নিষেধাজ্ঞা ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।
আজ মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নির্দিষ্ট জরুরি সেবা ও প্রয়োজনীয় যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন
অনুমোদিত নির্বাচনী পর্যবেক্ষক
জরুরি সেবা সংক্রান্ত যানবাহন, যেমন ওষুধ, চিকিৎসা সামগ্রী বা স্বাস্থ্যসেবা সম্পর্কিত যানবাহন
সংবাদপত্র পরিবহনকারী যানবাহন
বিমানযাত্রীর যাতায়াতের জন্য প্রমাণসাপেক্ষ যানবাহন (টিকিট ইত্যাদি)
দূরপাল্লার যাত্রী পরিবহনকারী বা যাত্রী হিসেবে যাতায়াতকারী যানবাহন
প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য ছোট আকারের যানবাহন রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলতে পারবে।
সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন চলাচলের জন্য নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন প্রয়োজন।
টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত যানবাহনও জরুরি সেবা হিসেবে বিবেচিত হবে।
জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তজেলা বা মহানগর থেকে বাইরে যাওয়া বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও সংযোগ সড়কে প্রয়োজনীয়ভাবে নিষেধাজ্ঞা শিথিল বা আরোপের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের দেওয়া হয়েছে।