1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোটাধিকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আওয়ামী লীগ করেছে তা ভেঙে দিতে হবে: বিএনপি নেতা নোমান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভোটাধিকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আওয়ামী লীগ করেছে তা ভেঙে দিতে হবে: বিএনপি নেতা নোমান

অনলাইন ডেস্ক :

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, আমরা যে কর্মসূচি দিয়েছি তা জনগণের জন্যই। আমাদের এক দফা এক দাবিকে ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে। রাজনীতিতে হতাশার জায়গা নেই। ভোটাধিকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আওয়ামী লীগ করেছে, তা ভেঙে দিতে হবে।

আমরা বিশ্বাস করি এগিয়ে যেতে পারব, তার জন্য প্রয়োজন কেবল জাতীয় ঐক্যের। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আবদুল্লাহ আল নোমান বলেন, ২০০৮ সালে একটি জনসভায় লালদীঘির মাঠে খালেদা জিয়া বলেছিলেন যে, রাজনৈতিক দলগুলো এখন আছে, তাদের মধ্যকার বিরোধ দূর করা হবে।

কিন্তু আজকের দিনে বসে এই কথা চিন্তাও করা যায় না, কারণ দেশ হায়েনাদের কবলে রয়েছে। বর্তমানে প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। আবদুল্লাহ আল নোমান বলেন, আমাদের এখন জাতীয় ঐক্য প্রয়োজন, এমনকি নির্বাচনও এখন মুখ্য বিষয় নয়। দেশে যদি রাজনৈতিক স্ট্রাকচার না থাকে তাহলে হায়েনাদের কবল থেকে দেশকে রক্ষা করা যাবে না। তিনি আরও বলেন, আমরা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে চাই, যাতে করে শাসক দল পরাজিত হবে।

আমরা যে বিজয় অর্জন করতে পারিনি, তা নয়। আমরা সামনের দিকে এগোচ্ছি। ২৮ অক্টোবর যখন সব ভেঙেচুরে দেওয়া হলো, তখন আমি বলেছিলাম যে কথা কম, কাজ বেশি। এটাকে সামনে রেখে এগিয়ে গেলেই সফলতা পাওয়া যাবে। আন্দোলন ছাড়া ঐক্য আসবে না। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনে সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!