1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভেনেজুয়েলা ‘কথা না শুনলে’ ফের হামলা : ট্রাম্প - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ভেনেজুয়েলা ‘কথা না শুনলে’ ফের হামলা : ট্রাম্প

প্রতিনিধি

ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ কিংবা তার নেতৃত্বাধীন সরকারের কর্মকর্তারা যদি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেন— তাহলে ফের দেশটিতে হামলা হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হামলা আরও ভয়াবহ হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। রোববার মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যা করা উচিত, তা যদি তিনি (দেলসি রদ্রিগুয়েজ) না করেন, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সম্ভবহ মাদুরোর চেয়েও বেশি। ভেনেজুয়েলায় দ্বিতীয়বার অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় যাবতীয় প্রস্তুতি আমাদের আছে।”

“এমন কিছু লোকজনের সঙ্গে আমাদের কাজ করতে হচ্ছে, যারা মাত্র শপথ নিয়েছেন। আমি আশা করব তারা আমাদের সহযোগিতা করবেন। যথাসময়ে ভেনেজুয়েলায় নির্বাচন হবে।”  “আমাদের অবস্থান অনড়; আর তা হলো— আমরা ভেনেজুয়েলার তেল ও অন্যান্য সম্পদের ওপর ‍পূর্ণ নিয়ন্ত্রণ চাই।”

গত শনিবার শেষরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায় ‍যুক্তরাষ্ট্র। বর্তমানে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।

সাক্ষাৎকারে মাদুরোকে অপহরণের পক্ষে সাফাই দিয়ে ট্রাম্প বলেন, “আপনি একে ‘ভেনেজুয়েলাকে পুনঃনির্মাণ’ কিংবা ‘সরকার পরিবর্তন’ যে কোনো কিছু বলতে পারেন, তবে যা-ই হয়েছে— ভালোর জন্য হয়েছে। মাদুরোর সময়ে ভেনেজুয়েলা যে অবস্থায় পৌঁছেছে— এর চেয়ে খারাপ অবস্থায় যাওয়া দেশটির পক্ষে সম্ভব নয়।”

সূত্র : এএফপি

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!