1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভেনেজুয়েলার মাচাদোর সঙ্গে শিগগিরই সাক্ষাৎ হবে : ট্রাম্প - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভেনেজুয়েলার মাচাদোর সঙ্গে শিগগিরই সাক্ষাৎ হবে : ট্রাম্প

প্রতিনিধি

ভেনেজুয়েলার প্রেসিডেন্টে নিকোলাস মাদুরোর বিরোধী রাজনৈতিক নেতা ও ২০২৫ সালে শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো’র সঙ্গে সাক্ষাৎ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী সপ্তাহেই ঘটবে এই সাক্ষাৎ। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার মার্কিন সম্প্রচার সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয় যে মাচাদোর সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা তার আছে কি না।

জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আছে। আমার মনে সময় সামনের সপ্তাহের কোনো এক দিন তিনি (হোয়াইট হাউসে) আসবেন। আমি তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছি।” এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে যোগাযোগ করেছিলেন সাংবাদিকরা, কিন্তু হোয়াইট হাউসের কোনো কর্মকর্তা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।

গত ৩ ডিসেম্বর শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান ‘অপারেশন অ্যাবস্যালুট ডিজল্ভ’ চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনীর অভিযাত শাখা ডেল্টা ফোর্স। এ সময় মার্কিনি সেনাদের বাধা দিতে গিয়ে নিহত হন ভেনেজুয়েলার সেনাবাহিনী প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য।

প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে রাখা হয়েছে। তাদের উভয়ের বিরুদ্ধে মাদক সন্ত্রাস, মাদক পাচার ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ এনেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের আদালতে এসব অভিযোগের বিচার হবে।

প্রসঙ্গত, মারিয়া করিনা মাচাদো নোবেলজয়ী হলেও নিজ দেশে তেমন জনপ্রিয়তা নেই তার। মাদুরোকে অপহরণ করে আনার পর সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন যে ভেনেজুয়েলার অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে মাচাদো যুক্তরাষ্ট্রের বিবেচনায় আছেন কি না।

জবাবে ট্রাম্প বলেছিলেন, “আমার মনে হয় তার জন্য ভেনেজুয়েলার নেতা কিংবা সরকারপ্রধান হওয়া খুব কঠিন হবে। কারণ এজন্য নিজ দেশে যে সমর্থন ও সম্মান প্রয়োজন হয়, তা তার নেই। তিনি খুব চমৎকার একজন মহিলা। কিন্তু তাকে কেউ সম্মান করে না।”

সূত্র : এএফপি

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!