1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভেনেজুয়েলায় সরাসরি হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ভেনেজুয়েলায় সরাসরি হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প

প্রতিনিধি

ভেনেজুয়েলায় সরাসরি হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প
ক্যারিবিয়ান অঞ্চলে টানা কয়েকদিন ছোট ছোট নৌকায় হামলা চালানোর পর এবার সরাসরি ভেনেজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
শনিবার (২৫ অক্টোবর) তিনটি সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
ভেনেজুয়েলা নিয়ে মার্কিনিরা বড় ধরনের কোনো পরিকল্পনা করছে যার ইঙ্গিত পাওয়া গেছে গতকাল শুক্রবার। এদিন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ নৌবাহিনীর সবচেয়ে আধুনিক রণতরী ফোর্টকে ইউরোপ থেকে ক্যারিবিয়ান অঞ্চলে যাওয়ার নির্দেশ দেন।
সিএনএন বলেছে, ভেনেজুয়েলায় কোকেইন অবকাঠামো এবং মাদক চোরাচালানের রুট লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হচ্ছে।
ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা সংস্থা সিআইকে ভেনেজুয়েলার ভেতর গোপন অভিযান চালানোর অনুমতিও দিয়েছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের অভিযোগ ভেনেজুয়েলা ব্যাপক মাদক উৎপাদন করে এবং সেগুলো তাদের দেশে পাঠায়। এই মাদকের ‘স্রোত’ বন্ধ করতে মাদকবাহী নৌকাতে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যদিও অভিযোগ আছে সাধারণ জেলেদের নৌকা লক্ষ্য করেও অনেক সময় হামলা চালানো হয়।
সামরিক হামলার আগে কূটনৈতিক উপায়ে ভেনেজুয়েলার সঙ্গে এই সমস্যা সমাধানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে গত কয়েক সপ্তাহ ধরে নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে মার্কিন প্রশাসন।
সিএনএন জানিয়েছে, ভেনেজুয়েলায় ব্যাপক হারে কোকেইন উৎপাদন করা হয় এমন কোনো তথ্য জানা যায় না। কিন্তু তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের জন্য মাদুরো সরকারকে দায়ী করার চেষ্টা করছে ট্রাম্প সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!