1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভেকুর নিচে প্রাণ গেল জুবায়েরের, কবর খুঁড়ে লাশের অপেক্ষায় পরিবার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ভেকুর নিচে প্রাণ গেল জুবায়েরের, কবর খুঁড়ে লাশের অপেক্ষায় পরিবার

প্রতিনিধি

ভেকুর নিচে প্রাণ গেল জুবায়েরের, কবর খুঁড়ে লাশের অপেক্ষায় পরিবার
‘ভাত খেয়ে আমরা দুজনে শুয়ে ছিলাম। মসজিদের মাইকে ঘোষণা এলো—পুকুর কাটবে, সবাই বাইরে বের হন। শুনেই সে ঘর থেকে বেরিয়ে গেল। হাত ধরে আটকাতে পারিনি জুবায়েরকে, তবুও চলে গেল।’

কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন আহাম্মেদ জুবায়েরের স্ত্রী মোহনা বেগম। পুকুর খননের সময় বাধা দিতে গিয়ে ভেকুর নিচে পড়ে (এক্সকাভেটর) মারা যান তার স্বামী। পরিবারের দাবি, ফসলি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

মোহনা বেগম বলেন, ‘আমি কতবার বলেছি যেও না। বলল, যাব আর একটু পরেই ফিরে আসব। কিছুক্ষণ পরেই খবর এলো আমার স্বামী মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে স্বামীর মরা মুখটাও দেখতে পাইনি। তার আগেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।’

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিহত জুবায়েরের বাড়ি থেকে মাত্র ২০ গজ দূরে কবর খনন হচ্ছে। স্থানীয় সাত-আটজন যুবক কবর খননের কাজ করছেন। চারপাশে ভেসে আসছিল স্বজনদের কান্নার রোল। নিহতের খবর পেয়ে দূর-দূরান্ত থেকে আত্মীয়স্বজনরা বাড়িতে ছুটে এসেছেন। এখনো লাশ পাননি স্বজনেরা।

এ সময় নিহতের মা কোহিনুর বেগম বলেন, ‘আমার ছেলের সঙ্গে শেষবার কোনো কথা হয়নি। এখনো তার মরা মুখটা দেখতে পাইনি। শুনেছি লাশ থানায় আছে। এরপর রাজশাহী হাসপাতালে ময়নাতদন্ত হবে, তারপর বাড়িতে আনা হবে।’

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে পুকুর খননের সময় এক্সকাভেটরের নিচে পড়ে আহাম্মেদ জুবায়েরের মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ ভেকু চালক আবদুল হামিদকে (২৮) আটক করে। তিনি টাঙ্গাইল জেলার কাদিমহামজানি উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ‘ভেকুর বাকেটের আঘাতে একজনের মৃত্যু হয়েছে। দুপুরে নিহতের বাবা থানায় এসে মামলা করবেন। একজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!