1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভুয়া তালিকা ছাঁটাই শুরু: ৪৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভুয়া তালিকা ছাঁটাই শুরু: ৪৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল

প্রতিনিধি

ভুয়া তালিকাভুক্ত ব্যক্তিদের বাদ দিতে সারা দেশে যাচাই-বাছাই কার্যক্রম জোরদার করেছে সরকার। এ প্রক্রিয়ায় ইতোমধ্যে ৪৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

মন্ত্রী জানান, আগস্ট ২০২৪ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত তদন্ত ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব অমুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় এ কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ বলতে প্রকৃতপক্ষে কেউ নেই; তবে কিছু ব্যক্তি অসাধু উপায়ে তালিকাভুক্ত হয়েছে। অভিযোগের ভিত্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) উপকমিটি নিয়মিত শুনানি ও তদন্ত করছে এবং অভিযোগ প্রমাণিত হলেই তাদের সনদ ও গেজেট বাতিল করা হচ্ছে।

মন্ত্রী সিলেট অঞ্চলের মুক্তিযোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করে বলেন, এ অঞ্চলের ঐতিহ্য ও ইতিহাস অত্যন্ত গৌরবময়। বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী-এর স্মৃতিবিজড়িত এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, প্রবাসে থাকা যেসব মুক্তিযোদ্ধা এখনো ডিজিটাল সনদ বা স্মার্ট আইডি পাননি, তাদের দ্রুত তা প্রদান করা হবে। পাশাপাশি বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও আশ্বাস দেন, সিলেট অঞ্চলের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের স্থানগুলো পরিদর্শন করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!