1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভিন্নধর্মী আয়োজন করেছে রাজধানীর বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুলের শিক্ষার্থীরা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ভিন্নধর্মী আয়োজন করেছে রাজধানীর বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুলের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক :

ভাষা শহীদদের স্মরণে এবার ভিন্নধর্মী আয়োজন করেছে রাজধানীর বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুলের শিক্ষার্থীরা। একুশে ফেব্রুয়ারির আগেই বাংলা মায়ের সেই বীর সন্তানদের স্মৃতিচিহ্ন শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন বাংলা বর্ণমালা ও শহীদ মিনার। বুধবার প্রভাতফেরি শেষে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া মিলাদের মাধ্যমে ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বিদ্যালয়টির উদ্যোগে প্রভাত ফেরিতে প্রায় সাত শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষকরা অংশগ্রহণ করেন।  যাদের জন্য আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি সেই সব শহীদের রুহের মাগফিরাত কামনায় আমরা এ আয়োজন করেছি। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মুহাম্মদ নুরুন নাবী, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জয়, ইনচার্জ লিপি মাহমুদসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!