1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভিনিসিয়ুসকে থামাতে ‘মোটরবাইক’, রিয়ালকে রুখতে ভয়হীন গার্দিওলা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

ভিনিসিয়ুসকে থামাতে ‘মোটরবাইক’, রিয়ালকে রুখতে ভয়হীন গার্দিওলা

প্রতিনিধি

চলমান চ্যাম্পিয়ন্স লিগে ইতোমধ্যে একবার দেখা হয়েছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের। এবার শেষ ষোলোর নকআউট পর্বেও তাদের সাক্ষাৎ হতে যাচ্ছে। অবশ্য ইউরোপীয় ক্লাবের সর্বোচ্চ এই প্রতিযোগিতা আর রিয়াল-সিটির দ্বৈরথ অনেকদিন ধরেই অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। ড্র–তে এই দুই দলের মুখোমুখি লড়াই যেন নির্ধারিত! এখন দুই দলই কিছুটা ভঙ্গুর, নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে ফিরছে। তবুও রিয়ালের বিপক্ষে আজকের (বুধবার রাত ২টা) ম্যাচ নিয়ে কিছুটা সতর্ক বার্তাই শোনা গেল পেপ গার্দিওলার কণ্ঠে।

ডিসেম্বরে ইউসিএলের লিগপর্বের দেখায় সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ ব্যবধানে স্বাগতিক রিয়ালকে হারিয়েছে গার্দিওলার সিটি। কিন্তু তাদের তাড়া করছে সর্বশেষ আসরগুলোর তিক্ত স্মৃতি। দুই লেগ মিলিয়ে গত মৌসুমের প্লে-অফে ৬-৩ ব্যবধানে হেরে ছিটকে পড়ে ম্যানসিটি। সর্বশেষ দুই মৌসুম এবং সবমিলিয়ে চারবার রিয়ালের কাছে হেরে তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়। যে কারণে কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম, রদ্রিগো গোয়েসের মতো তারকারা চোটের কারণে বাইরে থাকলেও, গার্দিওলার আশা লড়াইটা হবে সমানে সমান!

শেষ ষোলোর প্রথম লেগে আজ (বুধবার) বার্নাব্যুতে রিয়ালের আতিথ্য নেবে সিটি। এরপর ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ১৭ মার্চ তারা স্প্যানিশ জায়ান্টদের মোকাবিলা করবে। প্রথম লেগে নামার আগে শিষ্যদের দেওয়া পরামর্শ জানিয়ে ম্যানসিটির কোচ গার্দিওলা বলছেন, ‘প্রতিপক্ষকে মোকাবিলা করার চেষ্টা থাকবে এবং ফল কেমন আসছে তাতে বেশি মনোযোগী হওয়া যাবে না। যদি আমরা ছিটকে পড়ি, মাদ্রিদকে অভিনন্দন জানাবে, কিন্তু তোমাদের যে সামর্থ্য আছে সেটাই অন্তত দেখাও। মার্চ-এপ্রিলে হতে যাওয়া সবচেয়ে বড় পর্ব নিয়ে সবসময়ই আমার উদ্বেগ থাকে। কখনও প্রতিপক্ষ আপনার চেয়ে তুলনামূলক ভালো কিংবা তাদের চাপ সৃষ্টি করতে পারছেন না, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে।’২০১২ সালের পর মাদ্রিদে এ নিয়ে ১৬তম বার মুখোমুখি হবে দুই পরাশক্তি। সিটির স্প্যানিশ কোচ বলছেন, ‘এমন প্রতিযোগিতা এটি (সর্বোচ্চ চেষ্টা) খুব গুরুত্বপূর্ণ। তবে অবশ্যই ভালো কিছু ঘটবে না, যতক্ষণ না নিজের স্বভাবজাত পারফরম্যান্স না থাকে। এমন ম্যাচ খেলতে হবে অবিশ্বাস্য সম্মান নিয়ে, তবে তাদের চোখে চোখ রেখে এবং বোঝাতে হবে আমরা কেমন দল।’

এমবাপের অনুপস্থিতিতে রিয়ালের প্রধান ভরসা ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের দ্রুতগতি থামানো নিয়ে প্রশ্ন করা হয় গার্দিওলার সামনে। জবাবে কিছুটা হাসির খোরাক জোগালেন তিনি, ‘আগে আমাদের (সাবেক ডিফেন্ডার কাইল) ওয়াকার ছিল, এখন আমাদের মোটরবাইক আছে এবং আমরাও সমান দৌড় দেওয়ার চেষ্টা করব। ভিনিসিয়ুস অবশ্যই হুমকি, আমাদের নিশ্চিদ্র এবং পেছনের দিকে (ডিফেন্স) দৃঢ় থাকতে হবে। যখন আপনি তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন, তারা সবসময়ই অনুমানের বাইরে চলে যাবে!’

শেষ ষোলোয় কঠিন লড়াই, মুখোমুখি রিয়াল-সিটি ও পিএসজি-চেলসি
আগের মৌসুমে মাদ্রিদের বিপক্ষে আর্লিং হালান্ডকে পায়নি সিটি। তবে চলতি মৌসুমে তাদের স্কোয়াড প্রায় পুরো ফিট। ফলে আত্মবিশ্বাসেও জোর পাচ্ছেন গার্দিওলা, ‘এই মৌসুমে আমাদের স্কোয়াড ঠিকঠাক আছে। গত মৌসুমে আমরা ক্লান্তি নিয়ে এসেছিলাম এবং কয়েকজন খেলোয়াড়কে পাই। আমরা ম্যাচটির জন্য প্রস্তুত হতে হবে এবং সবাই জানি সর্বোচ্চ পারফরম্যান্স দিতে হবে, যাতে এই লড়াই দ্বিতীয় লেগে আমাদের মানুষদের (ম্যানচেস্টার) পর্যন্ত টেনে নেওয়া যায়।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!