1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারত ম্যাচ বয়কট ছিল পাকিস্তানের ‘নাটক’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ভারত ম্যাচ বয়কট ছিল পাকিস্তানের ‘নাটক’

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে লাভজনক ম্যাচ ভারত বনাম পাকিস্তানের। আইসিসির ‘দ্বিমুখী নীতি’র সমালোচনা করে সেই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। পরে সরকারের নির্দেশে ইউ-টার্ন নিয়েছে তারা। বিরাট কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মার মতে, এটা ছিল পাকিস্তানের ‘নাটক’।

এএনআই-কে রাজকুমার বলেছেন, পাকিস্তানের অবস্থান ছিল কেবল একটি নাটক। ভারতের বিপক্ষে না খেলার ক্ষতি উপলব্ধি করেছে তারা। তার মতে, এই ধরনের আচরণ পাকিস্তানের জন্য সাধারণ একটা ব্যাপার।

রাজকুমার বলেছেন, ‘এটা ছিল পাকিস্তানের নাটক, যেটা তারা সবসময় করে। বাংলাদেশকে তারা সমর্থন দিলো, তারপর তাদেরকে একপাশে সরিয়ে রাখল। এখন তারা বুঝতে পারল ভারতের বিপক্ষে না খেললে কতটা ক্ষতি হতে পারে। এই ধরনের ব্যাপার তো পাকিস্তানের কাছে প্রত্যাশিত।’

গতকাল (সোমবার) পাকিস্তান সরকার তাদের দলকে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচে মাঠে নামার অনুমতি দিয়েছে। আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে লাহোরে বৈঠকের ফলাফল সম্পর্কে পিসিবি প্রধান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগ জানিয়ে তাদের বিশ্বকাপ ম্যাচ ভারতের বাইরে নেওয়ার অনুরোধ আইসিসি করেছিল। কিন্তু তা নাকচ করে দিয়ে তাদেরকে টুর্নামেন্টকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় বিশ্ব ক্রিকেট সংস্থা। তাদের এমন সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।

এই চ্যালেঞ্জিং সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে আলোচনা চালিয়ে যান। আইসিসি ও অন্য দেশের সঙ্গে আলাপের পর পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে তাদের ক্রিকেট দলকে মাঠে নামার অনুমতি দিয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!