1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারত থেকে চোরাই পথে আনা ১২টি গরু জব্দ করেছে বিজিবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ভারত থেকে চোরাই পথে আনা ১২টি গরু জব্দ করেছে বিজিবি

প্রতিনিধি

ভারত থেকে চোরাই পথে আনা ১২টি গরু জব্দ করেছে বিজিবি
খাগড়াছড়ির তাইন্দং দিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আনা ১২টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যামিনী পাড়া ৩২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বুধবার (২৪ ডিসেম্বর) রাতে জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের কলাবাগান এলাকা থেকে গরুগুলো জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বান্দরসিং বিওপি এলাকায় ভারত থেকে গরু চোরাচালানের তথ্য পাওয়া যায়। এরপর বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে বুধবার রাতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে টহল দল মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়।

খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটককৃত গরুগুলো চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়েছেন তিনি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!