1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ১৭ বাংলাদেশি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ১৭ বাংলাদেশি

প্রতিনিধি

ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ১৭ বাংলাদেশি
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়ে বিভিন্ন কারাগারে সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন ১৭ বাংলাদেশি নাগরিক।

বুধবার (১৭ ডিসেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে হস্তান্তর করা হয়।

ইমিগ্রেশন প্রক্রিয়ায় এসময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও উভয় দেশের ইমিগ্রেশন কর্মকর্তারা। পরে পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক ২০২৪ সালের নভেম্বরে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ তাদের আটক করে এবং ভারতীয় পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করে। আদালত অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। সাজা শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে তাদের বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন- মো. পায়েল আহমদ (২৪), মো. দুলাল হোসেন (২২), মো. অনিক (২৫), মো. সালমান আহমেদ (২৬), সুলাইমান হোসেন (৩০), মো. জাহেদুল ইসলাম (৩৫), মো. মোরসালিন (২৫), মিথুন গোয়ালা (২৬), মো. সুজন (২৭), অংকন ব্যানার্জি (৩৫), মো. সিরাজুল ইসলাম (২৭), ওমর ফারুক (২৮), মো. মাজিদ (২৭), ইমান আলী (৩০), মো. রাসেল মিয়া (২৫), রুপা বেগম (২৫), জুমা আক্তার (৩০)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে সাজা ভোগ করা এই ১৭ জন নাগরিককে দেশে ফিরিয়ে আনা দুই দেশের সীমান্ত ও ইমিগ্রেশন ব্যবস্থাপনার সঠিক সমন্বয় ও দায়িত্বশীলতার ফল। তারা সবাই আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত মেয়াদে কারাদণ্ড ভোগ করেছেন।

আমরা বাংলাদেশি নাগরিকদের নিরাপদভাবে ফিরিয়ে দেওয়ার জন্য সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি। তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!