1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতে বন্দী ৫৩ জেলে পরিবারকে অর্থ সহায়তা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

ভারতে বন্দী ৫৩ জেলে পরিবারকে অর্থ সহায়তা

প্রতিনিধি

ভারতে বন্দী ৫৩ জেলে পরিবারকে অর্থ সহায়তা
ভারতে কারাবন্দী কক্সবাজারের ৫৩ জন জেলের পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে এ সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় জেলে পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম বলেন, জেলে ভাইদের প্রতি অনুরোধ থাকবে, তারা সাগরে যাওয়ার আগে যেন জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করে একটি তালিকা থানায় জমা দেন এবং জেলে কার্ডটি অবশ্যই সংরক্ষণ করেন। তিনি আরও বলেন, বন্দী জেলেদের দ্রুত তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে স্থানীয় সরকারের কাছে তালিকা আগেই পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় অন্যান্য প্রক্রিয়া চলমান রয়েছে।

সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করে শাহনাজ আক্তার বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে ঘরে নেই। দুই সন্তান নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। এমন সময়ে এই সহায়তা আমাদের জন্য অনেক কাজে আসবে।আরেক উপকারভোগী মুবিনা বেগম বলেন, আমাদের একটাই চাওয়া-আমাদের স্বামী ও সন্তানরা যেন নিরাপদে ঘরে ফিরে আসে। সরকার যেন তাদের প্রত্যাবর্তনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখে।

কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে পরিবারের উপার্জনক্ষম সদস্য কারাবন্দী থাকায় এসব পরিবার চরম আর্থিক অনিশ্চয়তা ও মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে কোস্ট ফাউন্ডেশন এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করেছে।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিদার আলম, মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী হামিদ উল্লাহ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ আরও অনেকে। সভাটি সঞ্চালনা করেন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী রুবেল হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!