1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮

প্রতিনিধি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে দুটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত ও ২৮ জন হয়েছেন। সোমবার সকালের দিকে রাজ্যের তেনকাসি জেলার এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
তামিলনাড়ু পুলিশের তথ্য অনুযায়ী, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী একটি বেসরকারি বাসের সঙ্গে তেনকাসি থেকে কোভিলপট্টির উদ্দেশে যাত্রা করা আরেকটি বাসের সংঘর্ষ হয়েছে। মুখোমুখি সংঘর্ষ হওয়ায় দুটি বাসই ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেছে।
রাজ্য পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, প্রাথমিক তদন্তে মাদুরাই থেকে সেনকোট্টাইগামী ‘কেইসার’ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল বলে তথ্য পাওয়া গেছে। কর্মকর্তারা বলেছেন, তদন্তকারীরা মনে করছেন অতিরিক্ত গতি এবং চালকের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
এই দুর্ঘটনা তদন্তে ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এছাড়া তদন্তকারী কর্মকর্তারা প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও নিয়েছেন। তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এম কে স্ট্যালিন লিখেছেন, তেনকাসির কাদায়ানাল্লু এলাকার বাস দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানির ঘটনায় গভীর শোকাহত তিনি। নিহতদের প্রতি গভীর শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!