1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতের সবচেয়ে বড় ঘরোয়া লিগের আয় কমেছে ৯৭ শতাংশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ভারতের সবচেয়ে বড় ঘরোয়া লিগের আয় কমেছে ৯৭ শতাংশ

প্রতিনিধি

নানা নাটকীয়তার পর মাঠে গড়াতে যাচ্ছে ভারতের ঘরোয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। এই আসরের সম্প্রচার স্বত্ত্বও বিক্রি হয়েছে। তবে প্রতি ম্যাচে যে টাকা আসবে, তা ভারতের বেশির ভাগ লিগের থেকেই অনেক কম।

আগামী মৌসুমের জন্য ৮.৬২ কোটি রুপিতে ম্যাচ দেখাতে রাজি হয়েছে ফ্যানকোড। প্রতি ম্যাচে ফেডারেশন পাবে ৯.৫ লাখ রুপি। শেষ ১০ মৌসুমে ম্যাচ দেখানোর থেকে ফেডারেশন প্রতি বছর পেয়েছিল ২৭৫ কোটি রুপি। এ বার ক্ষতি হয়েছে ২৬৬.৩৮ কোটি রুপি, যা প্রায় ৯৭ শতাংশ কম।

আগের মৌসুমগুলোতে ১৬৩টি ম্যাচ হত। ফেডারেশন প্রতি ম্যাচে ১.৬৮ কোটি রুপি করে পেত। এ বার ম্যাচ পিছু ৯৫ শতাংশ করে কম টাকা পাবে তারা।

আইপিএলের সম্প্রচার থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড যা পায়, তার থেকে এখানে ৫৬১৩ গুণ কম পাবে ফেডারেশন। ম্যাচের মূল্য বিবেচনায় আইপিএলের একটি ম্যাচের মূল্য আইএসএলের ম্যাচের থেকে ১২৪২ গুণ বেশি। সহজ ভাবে বললে, আইপিএলের একটি ম্যাচ থেকে বোর্ডের যা আয় হবে, তাতে আইএসএলের ১৪টি মৌসুমের সব ম্যাচ দেখানো যাবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!