1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতের মাটিতে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির তথ্য নেই : আইসিসি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভারতের মাটিতে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির তথ্য নেই : আইসিসি

প্রতিনিধি

ভারতের মাটিতে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির তথ্য নেই : আইসিসি
ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে আইসিসি বরাবর আবেদন করেছিল বাংলাদেশ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবেদনের প্রেক্ষিতে এখনই কোনো পরিবর্তনের পথে হাঁটছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সংস্থাটি জানিয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য কোনো নির্দিষ্ট বা কার্যকর নিরাপত্তা ঝুঁকির তথ্য তাদের হাতে নেই।

মঙ্গলবার (৬ জানুয়ারি) আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের মধ্যে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিসিবি প্রতিনিধিদের জানানো হয়, আইসিসির বর্তমান নিরাপত্তা মূল্যায়নে বাংলাদেশ দলের খেলোয়াড়দের জন্য ভারতের ভেন্যুগুলোতে কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি।

এর আগে গত ৪ জানুয়ারি জরুরি বৈঠকের পর বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ করে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বাইরে বাংলাদেশ দলের সব ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করতে। চিঠিতে বলা হয়, খেলোয়াড়, টিম কর্মকর্তা, বোর্ড সদস্য ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতেই এই অনুরোধ জানানো হয়েছে।

তবে আপাতত বিসিবির অবস্থানের সঙ্গে আইসিসির দৃষ্টিভঙ্গির মিল নেই। মঙ্গলবারের বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, আইসিসি যে এখনই তাদের অবস্থান বদলাচ্ছে না, তারই ইঙ্গিত মিলেছে। আগামী ১০ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।

সূচি অনুযায়ী, বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে কলকাতায় তিনটি ম্যাচ খেলবে—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে তারা।

মুস্তাফিজ পিএসএলে খেলতে যাচ্ছেন
বিসিবির ভারতে খেলতে না চাওয়ার চিঠিটিকে অনেকে দেখছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবে। আগামী আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই, যা সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করে কলকাতা নাইট রাইডার্স।

এর পাল্টা পদক্ষেপ হিসেবে বিসিবি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়। এদিকে মঙ্গলবার জানা গেছে, মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!