1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলার সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলার সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল

প্রতিনিধি

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অন্তর্ভুক্ত করেছে আইসিসি। বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এরপরই বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। পাকিস্তানকে সেই ম্যাচে ফেরাতে পিসিবি ও বিসিবিকে নিয়ে বৈঠক করেছে আইসিসি।

তবে ১৫ তারিখের ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তান খেলবে কি না মিটিংয়ের পরও তা নিশ্চিত হয়নি। ম্যাচ বয়কটের বিষয়টি এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।

পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ তাদের একটি প্রতিবেদনে বলছে, ভারতের বিপক্ষে পাকিস্তান খেলবে কি না সেটার সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আজ সোমবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে তিনি আইসিসি ও বিসিবিপ্রতিনিধিদের সঙ্গে হওয়া সাম্প্রতিক আলোচনার বিস্তারিত তুলে ধরবেন। এরপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রীই।

গত রবিবার লাহোরে পিসিবি, বিসিবি এবং আইসিসি-র প্রতিনিধিদের মধ্যে টানা ৫ ঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়।

আইসিসি বাংলাদেশের দাবিগুলোর ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং বিসিবির অভিযোগগুলো সমাধানের জন্য একটি নির্দিষ্ট ‘ফর্মুলা’ তৈরি করা হয়েছে। এই জটিল আলোচনায় পিসিবি প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছে।

আইসিসি-র ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য আইসিসি সদর দপ্তরে পাঠিয়েছেন। অন্যদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ঢাকায় ফিরে সরকারকে ব্রিফ করবেন। আজ বিকেলের মধ্যেই চূড়ান্ত রূপরেখা পাওয়া যেতে পারে।

বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে পাকিস্তান এই বয়কটের ঘোষণা দিয়েছিল। তবে এই ম্যাচটি বাতিল হলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে ক্রিকেট বিশ্ব। সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন এবং টিকিট মিলিয়ে একটি মাত্র ভারত-পাকিস্তান ম্যাচের বাণিজ্যিক মূল্য প্রায় ৫০০ মিলিয়ন ডলার।

শুধুমাত্র ভারতের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, এই ম্যাচের ১০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনের মূল্য ২৫ থেকে ৪০ লাখ পাকিস্তানি রুপি পর্যন্ত হয়ে থাকে। যা বাংলাদেশি অর্থে ১১ লাখ থেকে সাড়ে ১৭ লাখ টাকা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!