1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতের বিপক্ষে নিজেদের পরিকল্পনা ফাঁস করলেন তাসকিন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

ভারতের বিপক্ষে নিজেদের পরিকল্পনা ফাঁস করলেন তাসকিন

প্রতিনিধি

সুপার এইটে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে গতকাল অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বৃষ্টি আইনে ২৮ রানের জয় পেয়েছে মিচেল মার্শরা। এমন হারের পর অবশ্য খুব একটা বিশ্রামের সুযোগ থাকছে না বাংলাদেশ দলের। ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামতে হচ্ছে। 

আজ (শনিবার) সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে টাইগাররা। তার আগে এই ম্যাচ নিয়ে কথা বলেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। জানিয়েছেন ভারত ম্যাচ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা।

তাসকিন বলেন, ‘ম্যাসেজ একটাই যে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করতে হবে, যদি সেমিফাইনাল খেলতে হয়। ভারতের বিপক্ষে স্পেশালি। কারণ এই ম্যাচ হেরে গেলে তখন আর সেমিফাইনাল খেলার স্বপ্নও থাকবে না তাই পরের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। সব ম্যাচেই তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি, ভুলের পরিমাণ কম থাকলেই আশা করি ইতিবাচক কিছু হবে।’

‘অ্যান্টিগা ও বার্বাডোস। এই দুইটা ভেন্যুর উইকেট কিন্তু ভালো। এ ছাড়া অন্য ভেন্যু ও ইউএসএতে সব টিমের ব্যাটারা কম বেশী স্ট্রাগল করেছে। আমরা এর থেকে ব্যাটার ব্যাট করতে পারি, কিন্তু দুর্ভাগ্য যে পারিনি। পারিনাই এটা বলে লাভও নেই যেহেতু পরের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং-বোলিং দুইটাই ভালো করতে হবে কারণ ইন্ডিয়া বিশ্বের অন্যতম সেরা দল। ওদের সঙ্গে খেলতে হলে আমাদের এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে।’- আরও যোগ করেন এই পেসার।

উল্লেখ্য, এই ফরম্যাটে একে অপরের বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ-ভারত। এরমধ্যে মাত্র একটি জিতেছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দু’দলের। সব ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া।
পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও, ভারতকে বিপক্ষে বেশির ভাগ ম্যাচেই আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে টাইগাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!