1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতের বিপক্ষে নামার আগে যে বার্তা দিলেন হামজা চৌধুরী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভারতের বিপক্ষে নামার আগে যে বার্তা দিলেন হামজা চৌধুরী

প্রতিনিধি

বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর শুরুর দিন থেকেই ভক্ত-সমর্থকদের মুগ্ধ করে চলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। গত বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে লাল-সবুজের জার্সিতে স্মরণীয় দিন কাটিয়েছেন। দল যখন একটি গোলের জন্য মরিয়া ছিল, তখনই তৃষ্ণার্ত ভক্তদের দুর্দান্ত এক বাইসাইকেল কিকে হামজার গোল। পরে পেনাল্টি থেকে আরেকবার জাল কাঁপান তিনি। যদিও অতিরিক্ত সময়ে গোল হজম করে হতাশার সমতায় ম্যাচ শেষ করতে হয়।

এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই হতাশ হয়েছিলেন হামজাও। যদিও আরও প্রস্তুতি নিয়ে বড় ম্যাচের লড়াইয়ে ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মাঠে নামার আগে হামজা জানালেন, তারা প্রস্তুত।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তারকা মিডফিল্ডার লিখেছেন, বড় ম্যাচের সব প্রস্তুতি সম্পন্ন। দর্শকদের কাছ থেকে এত দিন যেমন সমর্থন পেয়েছেন সেটা আজও স্টেডিয়ামের গ্যালারিতে দেখতে চেয়েছেন হামজা।

প্রসঙ্গত, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের পঞ্চম রাউন্ডে আজ (মঙ্গলবার) ঢাকায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত (Bangladesh vs India)। দুই দল আগেই ছিটকে গেছে প্রতিযোগিতা থেকে। তবুও এই লড়াইয়ের আগে ‘যুদ্ধের আঁচ’ পাওয়া যাচ্ছে। মাঠে বাংলাদেশ-ভারতের প্রতিদ্বন্দ্বিতা এখন নতুন মাত্রা যোগ করেছে। তাই এই ম্যাচ নিয়মরক্ষার হলেও দুই দলই নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার পণ করেছে।

চার ম্যাচের খেলা শেষে ‘সি’ গ্রুপে দুই দলের সমান চার পয়েন্ট। গোলপার্থক্যে এগিয়ে বাংলাদেশ। আর তলানিতে ভারত। এই ম্যাচ শুধু পয়েন্ট ব্যবধান বাড়ানোর নয়, আত্মবিশ্বাস পুনরুদ্ধার করার আর গৌরব অর্জনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!