1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ভারতের তৃতীয় সারির দলও পাকিস্তানকে হারাবে’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

‘ভারতের তৃতীয় সারির দলও পাকিস্তানকে হারাবে’

প্রতিনিধি

ভারত-পাকিস্তান মাঠে নামলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে— এমনটাই চান দুই দেশের ক্রিকেট সমর্থকরা। কিন্তু সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াই হয়ে উঠেছে একতরফা। ভারতের কাছে পাত্তাই পাচ্ছে না পাকিস্তান। সবশেষ গতকাল (রোববার) টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬১ রানে হেরেছে সালমান আলী আগারা।

এর আগে গত বছর এশিয়া কাপেও টানা তিন ম্যাচ তাদেরকে উড়িয়ে দিয়েছিল ভারতীয়রা। পাকিস্তানের এমন দশা দেখে তাদেরকে ব্যঙ্গ করতে ছাড়লেন না সাবেক ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত।

ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে শ্রীকান্ত দাবি করেন, শাহিন আফ্রিদি শেষ। ওয়াকার ইউনুস, ইমরান খান ও ওয়াসিম আকরামের মতো বোলার যে দলে ছিল, তারাই এখন একজন ফাস্ট বোলার খুঁজে পেতে সংগ্রাম করছে। সাবেক ভারতীয় প্রধান নির্বাচক মন্তব্য করেছেন যে, পাকিস্তানের একজন যোগ্যতাসম্পন্ন ব্যাটার নেই। বাবর আজমকে প্রধান ম্যাচ খেলোয়াড় হিসেবে বিবেচনা করলে পাকিস্তানের টি-টোয়েন্টি খেলার প্রয়োজন নেই বললেন তিনি।

শ্রীকান্ত বলেছেন, ‘এমন পাকিস্তানকে কি দেখেছেন? ওয়াকার ইউনুস, ইমরান খান, ওয়াসিম আকরাম, তারপর আরও কত— আকিব জাভেদ, কতজন বোলার? এখন তারা একজন ফাস্ট বোলারকে পেতে ধুঁকছে। আপনাদের দেশের ক্রিকেট এতটা পিছিয়ে পড়েছে? ব্যাটিংয়ে তো যোগ্যতাসম্পন্ন একজন ব্যাটারও নেই। বাবর আজম যদি আপনাদের প্রধান ম্যাচ খেলোয়াড় হয়, তাহলে ছেড়ে দিন, আপনাদের টি-টোয়েন্টি খেলারই প্রয়োজন নেই।’

গত কয়েক বছর ধরে শাহিন ফর্মে নেই। ভারতের বিপক্ষে ২ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। অন্যদিকে বাবর ৭ বল খেলে ৫ রান করে আউট হন।

শ্রীকান্ত আরও খোঁচা দিয়ে বললেন, ‘একটা সত্যি কথা বলব? ভারতের চতুর্থ একাদশও তাদেরকে উড়িয়ে দেবে। তাদের বলা উচিত ‘আমরা মূল দল তোমাদের সঙ্গে খেলব না, ভারতের সি (তৃতীয় সারির) দল তোমাদের বিপক্ষে খেলবে।’ ভারতের সি দলও তাদেরকে হারাবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!