1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতের গণমাধ্যম মিথ্যা বলছে, দেশে ইউএসএইডের সহায়তা এডিপির ১% - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ভারতের গণমাধ্যম মিথ্যা বলছে, দেশে ইউএসএইডের সহায়তা এডিপির ১%

প্রতিনিধি

বাংলাদেশের বার্ষিক উন্নয়ন ব্যয়ের মাত্র ১.০৭ শতাংশ সহায়তা প্রদান করেছিলো যুক্তরাষ্ট্রের বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইড। মার্কিন এ সংস্থাটি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশকে ১৮ কোটি ১৭ লাখ ৪০ হাজার ডলার সহায়তা করেছিল। এই সহায়তা মোট বাজেটের মাত্র ০.১৮ শতাংশ। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম বিশ্বজুড়ে মার্কিন সহায়তা বন্ধ করা নিয়ে মিথ্যা ও ভ্রান্ত তথ্যের একটি প্রচারণা চালিয়ে যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ ফেসবুক পেজ থেকে গতকাল এ বিষয়ে একটি টেবিল আকারে তথ্য প্রদান করা হয়।

এতে জানানো হয়, বাংলাদেশে যুক্তরাষ্ট্র যে পরিমাণ সহায়তা দিয়ে থাকে তা বিশ্বের অন্যান্য বৈশ্বিক ও বহুজাতিক সংস্থার তুলনায় অনেক কম। এমনকি জাপনের জাইকা, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে পাওয়া সহায়তা ৮-৯.৫১ শতাংশের মধ্যে রয়েছে। জাইকার দেওয়া সহায়তা ৯.৫১ শতাংশ। এছাড়া বিশ্বব্যাংকের ৮.০৮ শতাংশ এবং এডিবির ৮.৪৫ শতাংশ।

সিএ প্রেস উইং জানায়, কিছু ভারতীয় সংবাদপত্র বিশ্বজুড়ে মার্কিন সহায়তা বন্ধ করা নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের উপর মিথ্যা এবং ভ্রান্ত তথ্যের একটি প্রচারণা চালিয়ে যাচ্ছে। ভারত ও বাংলাদেশসহ সব দেশের জন্য এই সিদ্ধান্ত প্রযোজ্য। ভারতের সংবাদপত্র যা জানে না বা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে তা হলো, বাংলাদেশের উন্নয়ন ব্যয়ের একটি ক্ষুদ্র অংশ হলো মার্কিন সহায়তা।

সিএ প্রেস উইং আরও জানায়, অন্যান্য দ্বিপক্ষীয় এবং বহুপাক্ষিক ঋণদাতার তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার আপেক্ষিক আকারের উপর তথ্য সংকলন করা হয়েছে। বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কর্তৃক গৃহীত তথ্যসমূহ এখানে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!