1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ড. ইউনূস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ড. ইউনূস

প্রতিনিধি

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে সোমবার নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর তিনি নির্ধারিত হোটেলে গিয়ে ওঠেন।

বার্তাসংস্থা এএনআইয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, হোটেলের লিফটে ওঠার আগে প্রফেসর ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করেন ভারতীয় সাংবাদিকরা। ওই সময় বেশ কয়েকজন সাংবাদিক তার কাছে পৌঁছে যান। তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী।

এএনআই দাবি করেছে, ভারতের এই সাংবাদিকরা ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি তাদের এড়িয়ে যান। এসব সাংবাদিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতিসংঘ সফর কাভার করতে সেখানে গেছেন বলে উল্লেখ করেছে বার্তাসংস্থাটি।

তবে এএনআইয়ের ১৪ সেকেন্ডের এই ভিডিওতে কোনো সাংবাদিকের প্রশ্ন শোনা যায়নি। দুই সাংবাদিকের মধ্যে একজনকে শুধুমাত্র ‘ড. ইউনূস, ড. ইউনূস’ আরেকজনকে ‘ইউনূস স্যার, ইউনূস স্যার’ বলতে শোনা যায়। ওই সময় প্রফেসর ইউনূস লিফটে করে চলে যান।

এদিকে বার্তাসংস্থাটি জানিয়েছে, ড. ইউনূস নিউইয়র্কে পৌঁছানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরআগে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। হাসিনা পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন নোবেলজয়ী ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে এবারই প্রথম যোগ দিয়েছেন তিনি। এই অধিবেশনের ফাঁকে তিনি পাকিস্তান, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার ভাষণে আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফর শেষ করে ওইদিন রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

সূত্র: এএনআই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!