1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ভাবমূর্তি নষ্ট করলে পরিবারের উপর তার প্রভাব পড়ে’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

‘ভাবমূর্তি নষ্ট করলে পরিবারের উপর তার প্রভাব পড়ে’

প্রতিনিধি

দীর্ঘদিনের নীরবতা ভেঙে অবশেষে প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের আনা অভিযোগ ও আইনি লড়াই নিয়ে মুখ খুললেন বলিউডের প্রখ্যাত গায়ক কুমার শানু। সম্প্রতি মুম্বাইয়ের একটি আদালত রীতা ভট্টাচার্যকে গায়কের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

গত ২১ জানুয়ারি এই মামলার রায় ঘোষণার পর নিজের সম্মান ও পরিবারের সুরক্ষা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন নব্বই দশকের এই জনপ্রিয় শিল্পী। কুমার শানুর বিরুদ্ধে পরকীয়া এবং অন্তঃসত্ত্বা অবস্থায় অবহেলার মতো একাধিক গুরুতর অভিযোগ এনেছিলেন তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য।

বিভিন্ন সংবাদমাধ্যম ও ইউটিউব সাক্ষাৎকারে রীতার দেওয়া সেই সব বক্তব্যে শানুর সামাজিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয় বলে দাবি করেন গায়কের আইনজীবী। মানসিকভাবে বিপর্যস্ত কুমার শানু শেষ পর্যন্ত নিজের সম্মান রক্ষায় রীতার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন।

আদালত তার পর্যবেক্ষণে রীতা ভট্টাচার্যকে কুমার শানুর ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে নিষেধ করেছেন। একইসঙ্গে গায়কের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ইন্টারনেটে থাকা বিতর্কিত সাক্ষাৎকারগুলো যেন সরিয়ে ফেলা হয়।

সম্প্রতি এক ইন্টারভিউয়ে কুমার শানু বলেন, ‘বহু দশক ধরে সম্মানের সঙ্গে কাজ করেছি। আমার নিজের একটা ইমেজ তৈরি হয়েছে। তাই আমার বিরুদ্ধে কোনো মন্তব্য ভাবমূর্তি ও সম্মান নষ্ট করলে আমার পরিবারের উপর তার প্রভাব পড়ে। এমন কিছু হোক, আমি সেটা চাই না।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!