1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভাতিজির জানাজা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল চাচার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ভাতিজির জানাজা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল চাচার

প্রতিনিধি

ভাতিজির জানাজা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল চাচার
ভোলার তজুমদ্দিনে ভাতিজির জানাজা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. বাবুল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. গেদু মাঝির ছেলে বলে জানিয়েছে পুলিশ। তিনি পেশায় একজন মুদি দোকানি ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার সকালে বাবুল তার ভাতিজির জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে নিজ বাড়িতে ফেরার পথে অটোরিকশা থেকে সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন চিকিৎসার জন্য উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ গেছে। তবে নিহতের পরিবারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!