1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভাটারায় ভেজাল মদ কারখানা, ওয়ারীতে ‘কুশ’ ল্যাবের সন্ধান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ভাটারায় ভেজাল মদ কারখানা, ওয়ারীতে ‘কুশ’ ল্যাবের সন্ধান

প্রতিনিধি

‎রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পৃথক দুটি সফল অভিযানে ভেজাল মদ উৎপাদনকারী চক্র এবং নতুন প্রজন্মের উচ্চক্ষমতাসম্পন্ন মাদক ‘কুশ’-এর একটি আধুনিক ল্যাবরেটরির সন্ধান পেয়েছে। ভাটারা ও ওয়ারীতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদক, উৎপাদন উপকরণ উদ্ধার এবং একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) বশির আহমেদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

‎গ্রেপ্তারকৃতরা হলো- রিপন হিউবার্ট গমেজ(৪৮), আব্দুর রাজ্জাক(৪০), ডেনিস ডমিনিক পিরিছ(৩৭), রাজু শেখ(৩৯) ও সুমেহরা তাসনিয়া ওরফে তাসিনা হাসান(২০)।

‎সংবাদ সম্মেলনে ডিএনসি এই কর্মকর্তা জানান, অভিযানে ৭৯ বোতল বিদেশি মদ, ১৬৬ ক্যান বিয়ার, ১৩২ লিটার ভেজাল মদের কেমিক্যালসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। একই দিনে পার্শ্ববর্তী জোয়ার সাহারা এলাকায় আরেকটি অভিযানে চক্রটির মজুত ও সরবরাহকৃত আলামত উদ্ধারসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনজনের বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

‎এ ছাড়া, ডিএনসি ঢাকার ওয়ারী এলাকায় একটি আবাসিক ভবনে আধুনিক ‘কুশ’ উৎপাদন ল্যাবের সন্ধান পায়। এর আগে গাজীপুরের টঙ্গীতে একটি কুরিয়ার সার্ভিস থেকে বিদেশগামী পার্সেলে লুকানো ইয়াবা উদ্ধার হয়। তদন্তে ভুয়া পরিচয় ব্যবহারকারী এক নারীকে গ্রেপ্তার করা হলে তাকে জিজ্ঞাসাবাদে ওয়ারীর ল্যাবের তথ্য ওঠে আসে।

‎পরবর্তী অভিযানে ওয়ারীর ওই বাসা থেকে কুশ গাছ, বীজ, সদ্য সংগ্রহ করা কুশ (২০ গ্রাম), ক্যানাবিনয়েড রেজিন, চাষের আধুনিক সরঞ্জাম, ইয়াবা ও বিভিন্ন বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বাসার তত্ত্বাবধায়কসহ মোট তিনজনকে আসামি করা হয়েছে। মূল পরিকল্পনাকারী মো. তৌসিফ হাসান (২২) বিদেশে অবস্থান করায় পলাতক রয়েছেন।

‎তিনি আরও জানান, পলাতক আসামি বিদেশে বসেই ইন্টারনেট নির্ভর প্রযুক্তির মাধ্যমে ল্যাবের আলো, তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করতেন এবং দেশে থাকা সহযোগীদের নির্দেশনা দিতেন। তাকে দেশে ফিরিয়ে আনতে ও চক্রটির বিস্তার শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!