1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের মধ্য ব্রাহ্মণপাড়া গ্রামে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, মঙ্গলবার গভীর রাতে কে বা কারা আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারীকে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। বুধবার সকালে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (উপ পরিদর্শক) মো. মোশারফ হোসেন বলেন, নিহত নারীর গলা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তিনি বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!