1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ভাই’ বলায় কুড়িগ্রামের ভূমি কর্মকর্তার ক্ষোভ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘ভাই’ বলায় কুড়িগ্রামের ভূমি কর্মকর্তার ক্ষোভ

প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম রোববার (৫ এপ্রিল) সাংবাদিক জুয়েল রানাকে জনসাধারণের সামনে ‘ভাই’ সম্বোধন করার জন্য ক্ষুব্ধ হন। তিনি দাবি করেন, সাধারণ মানুষ ভাবতে পারে সাংবাদিকের সঙ্গে তার স্বজনপ্রীতি রয়েছে।

ঘটনাটি ঘটে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে। সকাল থেকে ফিলিং স্টেশনটি প্রশাসনের তত্ত্বাবধানে তেল সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছিল। দুপুরের দিকে ফিলিং স্টেশন পরিদর্শনে আসেন এসিল্যান্ড আরিফুল ইসলাম।

এ সময় দেশ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানা সাংবাদিক জুয়েল রানা কর্তৃপক্ষকে তথ্য জানতে ‘ভাই’ সম্বোধন করেন। এর প্রতিক্রিয়ায় এসিল্যান্ড ক্ষুব্ধ হয়ে বলেন, “ভাই কেন বললেন? এতে সাধারণ মানুষ ভাবতে পারে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে।”

জুয়েল রানা জানান, তিনি সাংবাদিক পরিচয়ে বিনীতভাবে ‘ভাই’ সম্বোধন করেছিলেন। তিনি বলেন, “আমাকে ‘স্যার’ বলতে হবে এমন কোনো নিয়ম আমার জানা নেই। সেজন্যই আমি সাধারণভাবে ‘ভাই’ বলে সম্বোধন করেছি।”

ঘটনার পর আরিফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের ফোন বারবার করেও সাংবাদিকের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!