1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সরফরাজ খানের ভাই মুশির ও বাবা নওশাদ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সরফরাজ খানের ভাই মুশির ও বাবা নওশাদ

প্রতিনিধি

উত্তর প্রদেশেই ভারতের জাতীয় দলের সঙ্গে আছেন উইকেটরক্ষক ব্যাটার সরফরাজ খান। সেখানেই যাচ্ছিলেন ছোটভাই মুশির খান এবং বাবা নওশাদ খান। তাদের গন্তব্য ছিল লখনৌ শহরে। ইরানি কাপের ম্যাচে মুম্বাই দলের অংশ সরফরাজ ও মুশির দুজনেই। লখনৌ শহরেই বাবা ও ভাইয়ের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল সরফরাজের।

তবে পথিমধ্যে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন সরফরাজ খানের ছোটভাই মুশির ও বাবা নওশাদ খান ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। ভারত গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে মুশির খান ও নওশাদ খানকে বহনকারী গাড়িটি রাস্তায় চার থেকে পাঁচবার ডিগবাজি দেয়।

দুর্ঘটনার ফলে মুশির খান ঘাড়ে আঘাত পেয়েছেন বলে জানিয়েছে তারা। অক্টোবরের ১ তারিখ থেকে শুরু হওয়া ইরানি কাপ তো বটেই, আসন্ন রঞ্জি ট্রফিও মুশির খান মিস করবেন বলে উল্লেখ করেছে ভারতের গণমাধ্যমগুলো। যদিও দুর্ঘটনার পর সরফরাজ ও মুশিরের বাবা নওশাদ ঠিক কেমন আছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

সরফরাজ খানের মতো ভারতীয় নির্বাচক আর গণমাধ্যমের আলো কেড়েছেন মুশির খানওবড়ভাইয়ের মতো উইকেটরক্ষক নন তিনিমুশিরের হাতে বোলিংটাও নিয়মিত। চলতি বছর অনূর্ধ্ব১৯ বিশ্বকাপে করেছেন দুটি সেঞ্চুরিএরপর রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরি করেছেন সেমিফাইনালে ফিফটির পর ফাইনালে আবার করেছেন সেঞ্চুরি দিলীপ ট্রফিতে কদিন আগেই খেলেছেন ১৮১ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস।

 

বাংলাদেশ-ভারত টেস্ট৩৫ ওভারে শেষ প্রথমদিন কাল আবহাওয়া কেমন থাকবে

কড়া নিরাপত্তার মাঝেও বাংলাদেশ-ভারত ম্যাচ বাতিলের আন্দোলন
বৃষ্টিতে শেষ প্রথম দিনের খেলা

এখনই গম্ভীরকে নিয়ে কিছু বলতে চান না তামিম
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। বেশ ঘটা করেই তাকে নিয়ে আসা হয় বিরাট কোহলি-রোহিত শর্মাদের কোচ হিসেবে। নতুন দায়িত্বে বেশি দিন হয়নি গম্ভীরের যদিও শুরুর মিশনটা এখন পর্যন্ত একেবারেই দারুণ বলা চলে না২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে ভারত ওয়ানডে সিরিজ হেরেছে তারই অধীনে।

তবে ভালোমন্দ বিচার করার সুযোগ অত বেশি নেই। ভারতীয় ক্রিকেটে অবশ্য উচ্ছ্বাস আর প্রত্যাশার হাওয়া বইছে গম্ভীরকে নিয়ে। নিজের নামের মতই কিছুটা গম্ভীর স্বভাবের মানুষ গৌতম গম্ভীর ক্রিকেটের মাঠেও তার হাসিমুখ কমই দেখা গিয়েছিল কোচ হিসেবে গম্ভীর সে হিসেবে কিছুটা হাসিমুখের।

এমনকি ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির সাথে পুরনো ঝামেলা যতই থাকুক না কে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দুজনই কাজ করছেন অতীতের তিক্ততা ভুলে নেটে, অনুশীলন ট্রেনিং সেশনে সদা হাস্যোজ্জ্বল ছবি দেখা যাচ্ছে দুজনেরঅধিনায়ক রোহিত শর্মার সাথেও গম্ভীরের বন্ধনটা এখনও পর্যন্ত ভালো।

তবে এখনই গম্ভীরকে নিয়ে এখনই ভালো-মন্দের বিবেচনায় যেতে নারাজ তামিম ইকবাল। চলমান ভারত-বাংলাদেশ সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্বে দেখা যাচ্ছে বাংলাদেশের এই ওপেনারকে। কানপুর টেস্ট শুরুর আগে সিরিজের অফিশিয়াল সম্প্রচারকারী চ্যানেল স্পোর্টস১৮ ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমায় আলোচনা করছিলেন তামিম ও ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার পার্থিব প্যাটেল।

 

আলোচনার এক পর্যায়ে তামিম বলেন ‘যখন আপনি জিততেই থাকবেনতখন একজন মানুষের আসল চরিত্র সম্পর্কে জানতে পারবেন না যখন আপনি একটি সিরিজ হারবেন এবং এরপর আরেকটিতখনই আসল চেহারা বেরিয়ে আসে কোনো সন্দেহ নেই তিনি (গৌতম গম্ভীর) একজন যোগ্য ব্যক্তি। কিন্তু তাকে এখনই কিছু বলাটা বেশ তাড়াহুড়া হয়ে যাভারত একটা ম্যাচ খারাপ খেলুক, তখনই বুঝতে পারবেন।

ভারতের সামনে অবশ্য লম্বা পরীক্ষা সেখানে গৌতমকে পরখ করা যাবে সহজেই বর্তমানে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ চলছে তাদের যেখানে প্রথমটায় জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। সিরিজের দ্বিতীয় টেস্ট চলছে কানপুরে।

এরপর গম্ভীরের সামনে আছে নিউজিল্যান্ড সিরিজ কিউইদের বিপক্ষে ৩ টেস্টের সেই সিরিজ শেষে ভারত চলে যাবে অস্ট্রেলিয়ায়। সেখানে হবে বোর্ডার-গাভাস্কার সিরিজের ৫ ম্যাচ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!