1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ডানা’ দূর্বল হয়ে উত্তর উড়িষ্যার দিকে সরে গেছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ডানা’ দূর্বল হয়ে উত্তর উড়িষ্যার দিকে সরে গেছে

প্রতিনিধি

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ডানা’ দুর্বল হয়ে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় সরে গেছে। এটি আরো দুর্বল হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে আরো সরে গিয়ে ক্রমশ: দুর্বল ও নিষ্ক্রিয় হতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।

এতে বলা হয়, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া আজ সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম ও রাঙামাটিতে ৩৩ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চয়াডাঙ্গায় ১০০ মিলিমিটার।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ ছিল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮-১২ কি. মি.।
ভোর ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ০৬ টা ২ মিনিটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!