1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ১১ আনসার সদস্য আহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ১১ আনসার সদস্য আহত

প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ১১ আনসার সদস্য আহত
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় একটি বাস দুর্ঘটনায় ১১ আনসার সদস্য আহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ফায়ারিং ক্যাম্প শেষে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে ফেরার পথে ঘটনাটি ঘটে।

আহত আনসার সদস্যদের নাম- হৃদয়, মাসুদ, নাঈম, আবু কালাম, আমির খান, ইরফান, মানিক, মামুন, ফয়সাল, কামরান ও সোহাগ। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ফায়ারিং ক্যাম্প শেষে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে ফেরার পথে দিগন্ত পরিবহনের একটি বাসে করে যাচ্ছিলেন আনসার সদস্যরা। পৈরতলা এলাকায় বাসটি চলমান ফোর লেন মহাসড়কের নির্মাণাধীন একটি ফ্লাইওভারের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষে বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও জরুরি সেবাদানকারীরা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। আহত ১১ জনের মধ্যে হৃদয় ও মাসুদের অবস্থা গুরুতর হলে তাদের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যান্য আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেলের অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ বলেন, দুর্ঘটনার পরপরই আমরা আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করি। গুরুতর আহত দুই সদস্যকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থিতিশীল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!