1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউনে ট্রাফিক পুলিশের অভিযান, জরিমানা ৮৫ হাজার টাকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউনে ট্রাফিক পুলিশের অভিযান, জরিমানা ৮৫ হাজার টাকা

প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের আয়োজিত মোটরসাইকেল শোডাউনে অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। সাইলেন্সারবিহীন মোটরসাইকেল ব্যবহার, উচ্চ শব্দ সৃষ্টি এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে চার মোটরসাইকেলচালককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩১ মে) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে একটি মোটরসাইকেল র‍্যালি বের হয়। র‍্যালিতে অংশ নেওয়া মোটরসাইকেলগুলো শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিকে ঘিরে মাঠ এলাকায় বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতি দেখা যায়।

জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, শোডাউন শুরুর আগে টাউন ফুটবল মাঠ এলাকায় কয়েকটি মোটরসাইকেলের সাইলেন্সার খুলে উচ্চ শব্দ সৃষ্টি করা হচ্ছিল। এতে আশপাশের এলাকায় জনদুর্ভোগের সৃষ্টি হয় এবং বিষয়টি ট্রাফিক পুলিশের নজরে আসে। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সাইলেন্সারবিহীন এবং প্রয়োজনীয় কাগজপত্রবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তীতে পৃথক চারটি মামলায় মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সাইলেন্সারবিহীন মোটরসাইকেল ব্যবহার করে উচ্চ শব্দ সৃষ্টি করা শুধু আইন লঙ্ঘনই নয়, এটি সাধারণ মানুষের জন্যও ভোগান্তির কারণ। পাশাপাশি অভিযানকালে কয়েকজন চালকের কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি। এসব অনিয়মের কারণে মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়েছে।

তিনি আরও জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিশেষ করে উৎসব, ক্রীড়া আয়োজন বা অন্যান্য উপলক্ষে সড়কে বিশৃঙ্খল শোডাউন ও উচ্চ শব্দ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!