1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রাজিলে নাম সংকট: সর্বত্র ছড়িয়ে পড়েছে ‘নেইমার’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ব্রাজিলে নাম সংকট: সর্বত্র ছড়িয়ে পড়েছে ‘নেইমার’

প্রতিনিধি

ব্রাজিলে নেইমার নাম এখন শুধু একটি তারকা ফুটবলারের পরিচয় নয়, এটি যেন এক সামাজিক প্রবণতা। দেশটির বিভিন্ন অঞ্চলে এখন অলিগলি, স্কুল, কর্মস্থল, খেলাধুলার মাঠ সব জায়গাতেই পাওয়া যাচ্ছে অসংখ্য ‘নেইমার’। সাম্প্রতিক তথ্য বলছে, শুধু ব্রাজিলেই বর্তমানে ২,৪৪৩ জন মানুষের নাম নেইমার। বিষয়টি শুধু কৌতূহল নয়, সামাজিক পরিচয় ও নাম ব্যবস্থাপনায় একটি নতুন বাস্তবতা তৈরি করেছে।

ব্রাজিলের জাতীয় পরিসংখ্যান সংস্থা আইবিজিই এবং গ্লোবোর প্রকাশিত তথ্যে জানা যায়, নেইমারের পেশাদার ফুটবলে অভিষেকের সময় (২০০৯ সালে) দেশে নেইমার নামধারী মানুষের সংখ্যা ছিল একশরও কম। তিনি সান্তোসে আলো ছড়ানো, পরবর্তী সময়ে বার্সেলোনা- পিএসজি-অ্যাল হিলালে অতুলনীয় খ্যাতি এবং ব্রাজিল জাতীয় দলে তার আইকনিক অবস্থান এসব মিলিয়ে তার নাম জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে। ভক্তরা শিশুর নামে তার নাম রাখতে শুরু করেন দ্রুততার সঙ্গে।

রাজ্যভিত্তিক হিসেবে দেখা যায়, মিনাস গেরাইস রাজ্যে সবচেয়ে বেশি ৩৭২ জন নেইমার রয়েছেন। এরপর সাও পাওলোতে ৩৪০ জন, আমাজোনাসে ২৩৯ জন এবং বাহিয়াতে ২৩২ জন। এমনকি ৫০ জন নারী শিশুর নামও নেইমার রাখা হয়েছে, যা নামটির লিঙ্গ-নিরপেক্ষ জনপ্রিয়তার ইঙ্গিত দেয়।

তবে নাম জনপ্রিয়তার তালিকায় নেইমার শীর্ষে নেই। তাকে ছাড়িয়ে গেছে আর্জেন্টিনার সাবেক কিংবদন্তি মিডফিল্ডার হুয়ান রোমান রিকেলমে। ব্রাজিলে ২৫,৯৪২ জন মানুষের নাম রিকেলমে। নব্বই দশকের শুরুতে এ সংখ্যা ছিল মাত্র ২২৮। রিকেলমের উজ্জ্বল ক্যারিয়ারের সময়ে এই সংখ্যা আকাশচুম্বী বৃদ্ধি পায় এবং দুই দশক পরে তা লাখের ঘরে প্রভাব তৈরি করে।

ফুটবলপ্রেমী ব্রাজিলিয়ানদের কাছে সন্তানদের নাম ফুটবল কিংবদন্তিদের নামে রাখা একটি সাংস্কৃতিক পরিচয়ের অংশ। কেউ এটিকে জাতীয় আবেগ, কেউবা সামাজিক পরিচয়ের প্রতিফলন বলে মনে করেন। তবে সামাজিক বাস্তবতায় একই এলাকায় একই নামের বহু ব্যক্তি থাকায় পরিচয় সংকট, বিভ্রান্তি এবং প্রশাসনিক নথি ব্যবস্থায় জটিলতা তৈরি হচ্ছে।

সামাজিক বিশ্লেষকরা বলছেন, এটি ব্রাজিলীয় সংস্কৃতির আবেগপ্রবণ নামকরণের ধারা, যা খেলাধুলা ও বিশেষ করে ফুটবলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। প্রশ্ন উঠছে এটি কি ফুটবল-ভক্তির জয়, নাকি ব্রাজিল একধরনের নাম-সংকটের দিকে এগোচ্ছে? আপাতত উত্তর সময়ের কাছে। তবে নিশ্চিতভাবে বলা যায়, ব্রাজিলের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে নেইমার ও রিকেলমে নামের উপস্থিতি দেশটির ফুটবল-আবেগের নীরব প্রমাণ হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!