1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের সমর্থকদের বিক্ষোভে বজ্রপাত, আহত ৮৯ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের সমর্থকদের বিক্ষোভে বজ্রপাত, আহত ৮৯

প্রতিনিধি

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় দেশটির সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের এক সমাবেশের কাছে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির অগ্নিনির্বাপণ বিভাগ। সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বলসোনারোর সমর্থনে বৃষ্টির মাঝেই ব্রাজিলের রাজধানীতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। গত বছর সামান্য ব্যবধানে নির্বাচনে হেরে যাওয়ার পর ব্যর্থ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার অভিযোগে বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রঙিন ছাতা ও প্লাস্টিক পরা জনতা হঠাৎ আলোর ঝলকানি এবং মেঘের গর্জনের শব্দে হতবাক হয়ে যান। তারা এই ঘটনায় দ্বিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।

দেশটির ফায়ার সার্ভিস বিভাগ বলেছে, ঘটনাস্থলে অন্তত ৮৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ৪৭ জনকে হাসপাতালে নেওয়া হয়। ‌‌১১ জনকে গুরুতর চিকিৎসা দেওয়া হয়েছে।

ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন ব্রাজিলের আইনপ্রণেতা নিকোলাস ফেরেইরা। বলসোনারোর জন্য সাধারণ ক্ষমার দাবিতে ওই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন তিনি।

ব্রাজিলের সাবেক রাষ্ট্রপ্রধান জইর বলসোনারো বর্তমানে ব্রাসিলিয়ার পাপুদা পেনিটেনশিয়ারি কমপ্লেক্সে বন্দি রয়েছেন।

২০১৮ সালের নির্বাচনী প্রচারণায় ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। এ ছাড়া কুঁচকির হার্নিয়ার অস্ত্রোপচার এবং বারবার হেঁচকি ওঠার চিকিৎসার জন্য গত ডিসেম্বর এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি।

চলতি মাসের শুরুর দিকে কারাগারে পড়ে যাওয়ার পর তার বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে কারাগারে পড়ে গেলেও শরীরে গুরুতর আঘাত পাননি তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!