1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রাজিলকে হারিয়ে কোপার শিরোপা জয় ডি মারিয়ার সবচেয়ে সুন্দর মুহূর্ত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ব্রাজিলকে হারিয়ে কোপার শিরোপা জয় ডি মারিয়ার সবচেয়ে সুন্দর মুহূর্ত

প্রতিনিধি

জাতীয় দলে ফেরার প্রলোভন এখনো কাজ করে। বিশেষ করে বিশ্বকাপ সামনে থাকলে। তবে সবকিছু ভেবেই জাতীয় দলের অধ্যায়কে অতীত হিসেবে মেনে নিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। স্প্যানিশ দৈনিক এএস’কে দেওয়া এক সাক্ষাৎকারে রোজারিও সেন্ট্রালের এই ফরোয়ার্ড বলেছেন, “ইচ্ছা নেই—এমন নয়। কিন্তু আমি আমার চক্র পূরণ করেছি। যা চেয়েছি, সবই অর্জন করেছি। এখন নতুন প্রজন্মের সময়।”

নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে ডি মারিয়া জানান, কাতার বিশ্বকাপের পরই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তবে সতীর্থদের অনুরোধে কোপা আমেরিকায় খেলতে রাজি হন। “কোপা আমেরিকা জেতার পর সবকিছু সিনেমার মতো লাগছিল,”—বলেন তিনি।

জাতীয় দলের হয়ে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে ২০২১ কোপা আমেরিকার কথাই তুলে ধরলেন ডি মারিয়া। তিনি বলেন, “২৮ বছরের শিরোপাখরা কাটানোটা ছিল বড় বিষয়। ক্লাব পর্যায়ে ভালো করলেও দেশের হয়ে ট্রফি না জেতার একটা ভার ছিল। ব্রাজিলের বিপক্ষে ফাইনালে আমার করা গোল, ওটা জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি।”

কাতার বিশ্বকাপ জয় নিয়েও কথা বলেছেন ডি মারিয়া। তার ভাষায়, “এর মূল্য অবশ্যই বেশি, তবে প্রতিটি শিরোপাই ত্যাগের পুরস্কার।” ক্যারিয়ারে জেতা ৩৭টি ট্রফির কথা উল্লেখ করে তিনি যোগ করেন, “একটাকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।”

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পার্থক্য প্রসঙ্গে সাবেক সতীর্থ ডি মারিয়া বলেন, “ক্রিস ছিল কঠোর পরিশ্রম আর এক নম্বর হওয়ার প্রতি নিবেদিত। আর লিও লকাররুমে মাতে খেয়েও মাঠে নেমে দেখিয়ে দিতো, ঈশ্বরপ্রদত্ত প্রতিভা নিয়ে সে সেরা।”

রিয়াল মাদ্রিদে সতীর্থ থাকা রোনালদোর প্রশংসা করে ডি মারিয়া বলেন, “পেশাদারিত্বের দিক থেকে তার মতো আর কেউ নেই—কাজের নেশা আর দীর্ঘ সময় ধরে একই মান ধরে রাখার ক্ষমতা অসাধারণ।” শেষ পর্যন্ত তিনি বলেন, “তার সময়টা মেসির যুগের সঙ্গে মিলেছে, তাই নিজের লক্ষ্য পূরণটা তার জন্য আরও কঠিন ছিল।”

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!