1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্যাটিং কোচ আশরাফুলকে নিয়ে যা বললেন শান্ত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ব্যাটিং কোচ আশরাফুলকে নিয়ে যা বললেন শান্ত

প্রতিনিধি

ব্যাটিং কোচ আশরাফুলকে নিয়ে যা বললেন শান্ত
জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। মূলত আয়ারল্যান্ড সিরিজের জন্য সাবেক অধিনায়ক আশরাফুলকে নিয়োগ দিয়েছে বিসিবি। স্বল্প সময়ের জন্য দলের হয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন টেকনিক্যাল বিষয় নিয়ে এক সিরিজে কাজ করা সম্ভব না হলেও অভিজ্ঞতা দিয়ে আশরাফুল অবদান রাখবেন। শান্ত বলেন, ‘খুবই এক্সাইটেড আমরা সবাই। উনার অভিজ্ঞতা, এত বছর খেলেছেন। এখন কোচ হয়ে এসেছেন। টিভিতে খেলা দেখেছি। ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ হয়নি। খেলোয়াড়রা সবাই এক্সাইটেড।’

এক সিরিজে দলের অনেক কিছু ঠিক করে ফেলা বা নিজের ছাপ ফেলা কঠিন বলে মনে করেন শান্ত। তিনি বলেন, ‘তবে আমি যতদূর জানি উনি এই সিরিজের জন্য এসেছেন। খুবই কঠিন, কতটুকু আসলে টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করতে পারবেন। আশা করি উনার অভিজ্ঞতা আমাদের কাজে দিবে।’

আশরাফুলের নিয়োগে সালাউদ্দিনের চলে যাওয়া নিয়ে শান্ত বলেন, ‘এগুলো নিয়ন্ত্রণের বাইরে। আমি এগুলো এভাবে দেখতে পছন্দ করি। যা নিয়ন্ত্রণে আছে তা নিয়েই থাকতে পছন্দ করি। বাইরে অনেক কিছুই হবে। একটু পর সংবাদ সম্মেলন শেষে কী হবে আমি জানি না। যতটুকু নিয়ন্ত্রণে আছে ততটুক নিয়েই চিন্তা করি। কঠিন, তবে আমার মনে হয় নিয়ন্ত্রণে যা নেই তা নিয়ে চিন্তা না করাই ভালো।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!