1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুররাপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. রিয়াদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কাজল নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রিয়াদকে মৃত ঘোষণা করেন।

নিহত রিয়াদের বন্ধু সবুজ জানান, রিয়াদ ও কাজল দু’জনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা মোটরসাইকেলে ধাক্কা দিলে দুই জনই গুরুতর আহত হন। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রিয়াদ একটি বেসরকারি কোম্পানির বিক্রয় বিভাগে চাকরি করতো। তার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বুনিয়াদী এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। আহত আরেকজনের জরুরি বিভাগের চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!