1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্যর্থ বিশ্বকাপ শেষে যা বললেন বাংলাদেশ অধিনায়ক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ব্যর্থ বিশ্বকাপ শেষে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

প্রতিনিধি

বড় আশা নিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। তবে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো নিগার সুলতানা জ্যোতিদের। চার খেলায় কেবল স্কটল্যান্ডের বিপক্ষে আসরের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছিল টাইগ্রেসরা। অন্য ম্যাচগুলোর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে আশা জাগালেও, বাকি দুই ম্যাচে তারা বড় ব্যবধানে হেরেছে। সবশেষ গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে হেরে শেষ হলো বিশ্বকাপ যাত্রা।

প্রোটিয়াদের কাছে ৭ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে শারজাহর উইকেটের পার্থক্য খুব একটা ছিল না। স্পিন সহায়ক উইকেট ছিল। স্পিনাররা ভালো করেছে। ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারেনি। ভেন্যু তাই কোনো কিছু নয়। দল হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। ভেন্যুকে দোষ দিয়ে লাভ নেই। এটা অজুহাত হবে।’

পুরো বিশ্বকাপেই বাংলাদেশের ব্যাটাররা ছিলেন ব্যর্থ। হতাশাজনক বিদায়ের পর তাই ব্যাটারদেরই কাঠগড়ায় তুললেন জ্যোতি, ‘সমস্যাটি খুবই দৃশ্যমান যে, ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ধুঁকছি। যদি পাওয়ার প্লেতে আমরা ভালো শুরু পাই, তাহলে মিডল অর্ডারে ধুঁকতে হয় না। কখনও কখনও সেভাবে শেষ করতে পারি না, যেভাবে করা উচিৎ। অনেক প্রশ্ন নিয়েই তাই আমরা যাচ্ছি। সামনের পথচলায় প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে আমাদের।’

নিজেদের সামগ্রিক দিক তুলে ধরে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বোলাররা ভালো করেছে, ব্যাটাররা রান করতে পারেনি। ইংল্যান্ড ১১৯ রান করেছে, আমরা সেটা তাড়া করতে পারিনি। এটা তো আমাদেরই ব্যর্থতা। এসব পর্যায়ে আসলে ক্রিকেটারদের মানসিক দিকটা আরও শক্তিশালী হওয়া উচিৎ। দল যথেষ্টই অভিজ্ঞ বলব আমি। তবে এরকম টুর্নামেন্টে এসে যদি দলীয় প্রচেষ্টা না থাকে, তাহলে সেটা ম্যাচ জেতার দিকে যায় না। দুয়েকটি ব্যক্তিগত পারফরম্যান্স এত বড় পর্যায়ে এসে ম্যাচ জেতায় না।’

নিজেদের শেষ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান তোলে। সোবহানা মোস্তারি সর্বোচ্চ ৪৩ বলে ৩৮ এবং ৩৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন জ্যোতি। পরে তাজমিন ব্রিটসের ৪১ এবং অ্যানেকি বখের ২৫ রানে ভর করে আফ্রিকান মেয়েরা ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!