1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে মুস্তাফিজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে মুস্তাফিজ

প্রতিনিধি

গেল বছরে বল হাতে দারুণ সময় পার করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজ রহমান। এবার সেটার পুরস্কার পেলেন কাটার মাস্টার। আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টির বোলিং র‌্যাঙ্কিংয়ে আরও একধাপ এগিয়েছেন মুস্তাফিজ।

অবশ্য আগে থেকেই টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ের সেরা দশে ছিলেন মুস্তাফিজ। নতুন হালনাগাদের আগে কাটার মাস্টারের অবস্থান ছিল আট নম্বরে। আর এক ধাপ এগিয়ে এখন উঠে এসেছেন সপ্তম স্থানে। বাংলাদেশি এই অভিজ্ঞ পেসারের বর্তমান রেটিং পয়েন্ট হচ্ছে ৬৬৫।

সেরা দশ র‌্যাঙ্কিংয়ে পরির্বতন এসেছে আরও দুটি। সবচেয়ে বড় লাফটা দিয়েছেন আফগানিস্তানের ডানহাতি স্পিনার মুজিব উর রহমান। পাঁচ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ের নয় নম্বরে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬৫৬। এদিকে এক ধাপ এগিয়েছেন পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ। ৬৯১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন আবরার।

এদিকে র‌্যাঙ্কিংয়ের সেরা চারে আসেনি কোনো পরিবর্তন। ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির সেরা বোলারের নাম বরুণ চক্রবর্তী। র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে আছেন রশিদ খান। তার রেটিং পয়েন্ট ৭৩৭। শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৭০২ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে অবস্থান করছেন। আর চারে রয়েছেন কিউই পেসার জ্যাকব ডাফি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!