1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ, স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ, স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বিকাশ চন্দ্র কর্মকার (৪৮) নামে এক স্বর্ণ ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। রোববার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর রেলস্টেশনে রাজশাহী-গোপালগঞ্জ রেললাইনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। ট্রেনটি রাজশাহী থেকে গোপালগঞ্জগামী ছিল।

নিহত বিকাশ চন্দ্র কর্মকার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের নিতাই চন্দ্র কর্মকারের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি বিবাহিত ছিলেন এবং তার আট বছর বয়সী এক ছেলে ও ১০ বছর বয়সী এক মেয়ে রয়েছে। প্রায় দেড় বছর আগে তার স্ত্রী মারা যান। এরপর থেকে সন্তানরা তাদের চাচা প্রকাশ চন্দ্র কর্মকারের বাড়িতে বসবাস করছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ সাতৈর বাজারে একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন। তার ছোট ভাই প্রকাশ চন্দ্র কর্মকার তাকে কাজে সহায়তা করতেন। তবে প্রায় ছয় বছর আগে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকে জড়িয়ে পড়েন। মাদকের জন্য টাকা জোগাড় করতে গিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণের পরিমাণ বেড়ে গেলে প্রায় পাঁচ বছর আগে এলাকা ছেড়ে চলে যান। এ সময় তার ছোট ভাই দোকানটি পরিচালনা করতেন।

সাতৈর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ শফিকুল আজম জানান, দীর্ঘদিন বাইরে থাকার পর ৫-৬ দিন আগে বিকাশ বাড়িতে ফিরে আসেন। ঋণের চাপ, স্ত্রীর মৃত্যু এবং পারিবারিক সমস্যার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, এসব কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। পরে রাজবাড়ী রেলওয়ে পুলিশের সহযোগিতায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়।

রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!