1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বোনের বাড়ির উঠানে মিলল ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ, জমি বিরোধে হত্যার অভিযোগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বোনের বাড়ির উঠানে মিলল ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ, জমি বিরোধে হত্যার অভিযোগ

প্রতিনিধি

নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় রহস্যজনকভাবে এক ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) সকালে বোনের বাড়ির উঠান থেকে শফিকুল ইসলাম (৪৫) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শফিকুল ইসলাম ডাঙ্গাপাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে। পরিবার ও স্থানীয়দের দাবি, তার মৃত্যু স্বাভাবিক নয় এবং এর পেছনে পূর্বের পারিবারিক বিরোধ জড়িত থাকতে পারে।

স্বজনরা জানান, ভোরবেলা ঘরের দরজা খুলে বাইরে বের হলে শফিকুল ইসলামের বোন মছিরন উঠানে তার ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে রুবেল হোসেন বলেন, সোমবার রাত ১১টার দিকে তিনি তার বাবাকে সর্বশেষ জীবিত দেখেছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রুবেলের অভিযোগ, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে তার বাবার বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!