1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বোনাসের অংশ অনুদান হিসেবে দিলেন ক্রিকেটাররা - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বোনাসের অংশ অনুদান হিসেবে দিলেন ক্রিকেটাররা

প্রতিনিধি

ভয়াবহ এক বন্যা দেখেছে বাংলাদেশ। ফেনী, কুমিল্লা, নোয়াখালিসহ দেশের এক বড় অংশ দেখেছে প্রাণঘাতী এক বন্যা। গেল আগস্ট মাসের সেই বন্যা বাংলাদেশকে যেমন বিপদের মুখ দেখিয়েছে, তেমনি মানবিক বিপর্যয়ে দেখা গিয়েছে অন্যরকম এক একতাবদ্ধ দেশকেও। পুরো দেশই এগিয়ে এসেছে সেই বন্যার্তদের সহযোগিতায়। যার অংশ এবার হয়েছেন ক্রিকেটাররাও।

বাংলাদেশ ক্রিকেট দল বন্যার সময়ে ছিল পাকিস্তান সফরে। দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের সময়ে দূর থেকেই শুনেছেন দেশের কথা। প্রথম টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হয়ে নিজের পুরস্কারের অর্থটা মুশফিকুর রহিম বন্যার্তদের জন্য দানের কথা জানিয়েছিলেন। এবার সেই সিরিজ জয়ের উইনিং বোনাসের অনেকটাও ক্রিকেটাররা তুলে দিচ্ছেন বন্যার্তদের জন্য। আজ শনিবার হোটেল সোনারগাওঁতে এই বোনাসের অর্থ তুলে দেয়া হয় ক্রিকেটারদের হতে।

বন্যার পানি নেমে গেলেও এখনো স্বাভাবিক হয়নি সেখানকার জীবন। বোনাসের একটা অংশ সেই মানুষদের দেয়ার কথা জানালেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘আমরা সবাই জানি দেশের পরিস্থিতি খুব খারাপ। এখনও সবাই খুব স্ট্রাগল করছে। বন্যার যে অবস্থাটা ছিল, এখনও অনেক মানুষ বিপদে আছেন, কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। ওইখান থেকে সবাই দেশের মানুষ অনেক কষ্ট করছেন, তাদের পাশে থাকার চেষ্টা করছেন। আমাদের যে বোনাসটা আজকে আমরা পেলাম, দলের পক্ষ থেকে সবাই রাজি হয়েছে এখান থেকে একটা অংশ তাদেরকে সহায়তা করার জন্য যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব।’

এসময় পুরো দেশের মানুষকেই বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানান জাতীয় দলের অধিনায়ক, ‘আমি আশা করব দেশের আরও অনেক মানুষ আছেন, যাদের সামর্থ্য আছে আপনারা তাদের পাশে থাকবেন।’

এসময় বোর্ড সভাপতিকেও ধন্যবাদ জানিয়েছেন শান্ত। উল্লেখ করেছেন, এমন আয়োজন খেলোয়াড়দের উৎসাহিত করবে, ‘ধন্যবাদ জানাতে চাই আমাদের বোর্ড সভাপতি ফারুক ভাইকে। আমাদের যে বোনাসের কমিটমেন্টটা উনি করেছেন, যেটা একটু আগে উনি ম্যানশন করলেন এটা আমাদের চুক্তির একটা অংশ। এত বড় একটা সিরিজে যাওয়ার আগে এ ধরনের অনুষ্ঠান অবশ্যই প্রত্যেকটা খেলোয়াড়কে আমার মনে হয় অনুপ্রাণিত করবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!