1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বৈশাখ ঘিরে চট্টগ্রামে দেড় কিমি আলপনা, নতুন প্রজন্মকে ঐতিহ্য ধারণের আহ্বান ডিসির - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বৈশাখ ঘিরে চট্টগ্রামে দেড় কিমি আলপনা, নতুন প্রজন্মকে ঐতিহ্য ধারণের আহ্বান ডিসির

প্রতিনিধি

পয়লা বৈশাখ উপলক্ষে চট্টগ্রামে ব্যতিক্রমী আয়োজন হিসেবে প্রায় দেড় কিলোমিটার সড়কজুড়ে আলপনা অঙ্কন করেছে জেলা প্রশাসন। নগরের সার্কিট হাউস থেকে শুরু হয়ে লাভলেইন ও কাজীর দেউড়ি হয়ে ঐতিহ্যবাহী ডিসি হিল পর্যন্ত বিস্তৃত এই আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

রোববার (১২ এপ্রিল) রাতে এ আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থী ও শিল্পীরা অংশ নেন। তারা লতাপাতা, ফুল, পাখি ও লোকজ মোটিফের মাধ্যমে বাঙালির ঐতিহ্যকে রঙিনভাবে তুলে ধরেন।

জেলা প্রশাসক বলেন, এই আলপনার মাধ্যমে যেমন সড়ক রঙিন করা হয়েছে, তেমনি নতুন প্রজন্মের জীবনও ঐতিহ্য ও সংস্কৃতির রঙে রাঙিয়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সমাজে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে এবং উৎসবের সময় সবাই মিলেই আনন্দ ভাগাভাগি করে—এই আয়োজন সেই সম্প্রীতির প্রতীক।

তিনি ভবিষ্যৎ প্রজন্মকে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, এই গৌরবময় ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তারা।

নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন ইউনিট মাঠে কাজ করছে, যাতে বৈশাখ উদযাপন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!