1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদনে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জোরদার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদনে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জোরদার

প্রতিনিধি

বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপন, পাঠদান এবং একাডেমিক স্বীকৃতি প্রদান প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে এসব কার্যক্রম সরাসরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় পরিচালিত হবে।

রোববার (৫ এপ্রিল) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২’ এবং সংশোধিত নীতিমালা-২০২৩-এর অনুচ্ছেদ ১৭ (খ) অনুযায়ী এ দায়িত্ব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওপর ন্যস্ত করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মন্ত্রীর অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সব কার্যক্রম সম্পন্ন হবে। অর্থাৎ নতুন প্রতিষ্ঠান স্থাপন, পাঠদানের অনুমতি এবং একাডেমিক স্বীকৃতি—সবকিছুই এখন কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে।

নির্দেশনাটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর অবিলম্বে কার্যকর করা হয়েছে। ইতোমধ্যে এর অনুলিপি দেশের সব শিক্ষা বোর্ড, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, শিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদন প্রক্রিয়ায় সমন্বয়, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়বে। পাশাপাশি নীতিমালার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা সহজ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!