1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বেলারুশে বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

বেলারুশে বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

প্রতিনিধি

বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ জনশক্তি নেওয়ার জন্য বেলারুশের প্রতি আহ্বান জানিয়েছেন শামা ওবায়েদ ইসলাম। দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি বহুমুখী সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করে। এ সময় রাষ্ট্রদূত জানান, বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বেলারুশ সরকার আগ্রহী।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে চায় ঢাকা। বৈঠকে কৃষি, প্রতিরক্ষা, তৈরি পোশাক, জনশক্তি রপ্তানি, তথ্যপ্রযুক্তি, ওষুধ এবং পাটশিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এছাড়া দুই দেশের মধ্যে জনযোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক জোরদারে নিয়মিত ‘ফরেন অফিস কনসালটেশন’ চালুর বিষয়ে একমত হয় উভয় পক্ষ। ভবিষ্যতে ঢাকা-মিনস্ক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!