1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বেরোবিতে প্রত্নপ্রদর্শনী ও ঐতিহ্য উৎসব, ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বেরোবিতে প্রত্নপ্রদর্শনী ও ঐতিহ্য উৎসব, ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠল

প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-তে আয়োজিত প্রত্নপ্রদর্শনী ও ঐতিহ্য উৎসবে মধ্য ও প্রাচীন যুগের ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠেছে। বিভিন্ন প্রত্নস্থানের নিদর্শন, চিত্র ও ঐতিহ্যের উপস্থাপনায় দর্শনার্থীদের মাঝে তৈরি হয়েছে ভিন্নরকম অভিজ্ঞতা।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বর ও কবি হেয়াত মামুদ ভবনের মধ্যবর্তী স্থানে এই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন করা হয়, যা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আশমীরা আলম প্রান্ত বলেন, প্রত্নতত্ত্ব শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্ম যাতে দেশের প্রত্নসম্পদ সম্পর্কে জানতে পারে এবং সংরক্ষণে ভূমিকা রাখে, সেটিই তাদের মূল উদ্দেশ্য।

প্রদর্শনী দেখতে আসা পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো. হারুন-আল রশিদ জানান, এখানে এসে তিনি মুগ্ধ হয়েছেন। তার ভাষায়, বই বা পত্রিকায় দেখা ঐতিহাসিক স্থানগুলোকে বাস্তবের মতো উপস্থাপন করা হয়েছে, যা দর্শকদের অতীতে ফিরে যাওয়ার অনুভূতি দেয়।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহাগ আলী বলেন, শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই এই আয়োজনের লক্ষ্য। তিনি জানান, প্রদর্শনীতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার ও পোশাকও উপস্থাপন করা হয়েছে, যা দেশের সমৃদ্ধ সংস্কৃতির বহুমাত্রিক রূপ তুলে ধরছে।

এই আয়োজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!