1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বেপরোয়া গতিতে ছুটতে গিয়ে উল্টে গেল বাস, আহত ২০ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

বেপরোয়া গতিতে ছুটতে গিয়ে উল্টে গেল বাস, আহত ২০

প্রতিনিধি

বেনাপোল থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী পলাশ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ছুটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেছে। এ ঘটনায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত  ছয়জনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার গদখালি বাজার-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, পলাশ পরিবহন নামের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে আসছিল। ঘটনাস্থলে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে গিয়ে বাসের মধ্যে থাকা আহত ২০ জন যাত্রীকে উদ্ধার করেন। গুরুতর আহত ছয়জনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহতরা বাদে বাকিরা স্থানীয় ক্লিনিক এবং চিকিৎসালয় থেকে চিকিৎসা নেন।

ঝিকরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ নয়ন বাবু বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের মধ্যে আটকে থাকা হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আমরা যাওয়ার আগেই স্থানীয় লোকজন অন্যান্য যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ টিপু সুলতান বলেন, বাস উল্টে দুর্ঘটনায় আহত ছয়জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অনেকে জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়ে চলে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!