1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বেড়েছে ৪৮ শতাংশ আগামী অর্থবছরে জবির বাজেট ২৯৭ কোটি ৮২ লাখ টাকা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বেড়েছে ৪৮ শতাংশ আগামী অর্থবছরে জবির বাজেট ২৯৭ কোটি ৮২ লাখ টাকা

প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ অর্থবছরে ২৯৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত অর্থবছরের বছরের তুলনায় ৪৮.১৭ শতাংশ বেড়েছে।

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ১০২তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে পরিচালন ও উন্নয়ন বাজেট উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন।

২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত ঘাটতি বাজেটসহ বরাদ্দের তুলনায় ৯৬ কোটি ৮২ লাখ টাকা বাড়িয়ে ২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত মূল বাজেট ২৯৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। যা ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত ঘাটতি বাজেটসহ বরাদ্দের তুলনায় ৪৮.১৭ শতাংশ বেশি।

প্রস্তাবিত বাজেটের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ১৮৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়ে ১১০ কোটি টাকা ঘাটতি বাজেট দেখানো হয়েছে। এ ঘাটতি বাজেট থেকে ৬০ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূরক বৃত্তি ও অস্থায়ী আবাসনের জন্য বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউজিসি। এছাড়া বাকি ৫০ কোটি টাকা ৩১টি খাতে ঘাটতি দেখানোর কথা বলেছেন বাজেট সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন, গত বছরের তুলনায় আমাদের এ বছরের বাজেট ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমাদের শিক্ষার্থীদের জন্য যে সম্পূরক বৃত্তির কথা বাজেটে উন্থাপন করা হয়েছে তা পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে। যখনই পাই না কেন শিক্ষার্থীদের এ সম্পূরক বৃত্তি জুলাই থেকেই কার্যকর হবে। একইসঙ্গে অন্যান্য খাতেও আমাদের বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!