1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বেঞ্চে বসা নিয়ে বিতর্ক, ৫ শিক্ষার্থীকে ছুরিকাঘাত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বেঞ্চে বসা নিয়ে বিতর্ক, ৫ শিক্ষার্থীকে ছুরিকাঘাত

প্রতিনিধি

বেঞ্চে বসা নিয়ে বিতর্ক, ৫ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসার বেঞ্চে বসা নিয়ে সামান্য তর্কের জেরে পাঁচ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত ও অভিযুক্ত সবাই ওই মাদ্রাসার শিক্ষার্থী।

মাদ্রাসার এক শিক্ষার্থীর ধারালো ছুরির আঘাতে অষ্টম শ্রেণির রিফাত (১৪), দশম শ্রেণির মহিন (১৫), নাজিম উদ্দিন (১৪), নিলয় (১৫) এবং রিফাত (১৫) আহত হয়। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, মাদ্রাসায় চূড়ান্ত পরীক্ষা চলাকালে বুধবার পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থী ও দশম শ্রেণির এক শিক্ষার্থীর মধ্যে তর্ক-বিতর্ক হয়। শিক্ষকেরা তখন বিষয়টি মীমাংসা করে দেন। বৃহস্পতিবার পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বের হওয়ার সময় ওই অভিযুক্ত শিক্ষার্থী হঠাৎ ধারালো ছুরি নিয়ে সহপাঠীদের ওপর হামলা চালায়। তার এলোপাতাড়ি ছুরিকাঘাতে পাঁচ শিক্ষার্থী আহত হয়। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাসরিন জামান জানান, পাঁচজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে এটি আমলযোগ্য অপরাধ হওয়ায় অভিযোগ না পেলেও তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!